প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ছুটি শেষের আগেই দেশে ফিরছেন বিএসইসি চেয়ারম্যান
- প্রান্তকাল ডেস্ক
- মে ৮, ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রশিক্ষণের জন্য বর্তমানে বিদেশে অবস্থানরত রয়েছেন। তবে প্রশিক্ষণের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের শেয়ারবাজারের মন্দাবস্থায় আগামি ১১ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে তাকে উপস্থিত থাকার জন্য ফিরিয়ে আনা হচ্ছে।
আগামী রবিবার (১১ মে) ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ এর জন্য প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। এতে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করবেন তিনি। ওইদিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশ নিতে রাশেদ মাকসুদ বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। এই প্রশিক্ষণ বিএসইসির জুনিয়র অফিসারদের জন্য হলেও বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সেখানে গেছেন। এর মাধ্যমে শেয়ারবাজারে হাস্যরস তৈরী করেছেন।
শেয়ারবাজারের ইতিহাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অফিসাররা, বিশেষ করে সর্বোচ্চ পরিচালক পর্যন্ত পদমর্যাদার অফিসাররা প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনে বিভিন্ন দেশে যায়। নির্বাহি পরিচালকদের প্রশিক্ষণে অংশ গ্রহণ বিরল। সেখানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গেছেন।
এক মার্চেন্ট ব্যাংকের সিইও বলেন, এ যাবতকাল বিএসইসির অফিসাররা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে সহকারি পরিচালক, পরিচালকেরা অংশ নেয়। এতে নির্বাহি পরিচালকদের নেওয়া হয় না। যদি নির্বাহি পরিচালকদের ট্রেনিং নিতে হয়, তাহলে তারা দীর্ঘ কর্মজীবনে কি শিখেছে, এটা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। সেখানে বিএসইসির চেয়ারম্যানের ট্রেনিংয়ে অংশগ্রহণ করাতো অকল্পনীয়। এটা পৃথিবীর কোন দেশের এসইসির ক্ষেত্রে হয়েছে কিনা, তা জানা নেই। তবে বাংলাদেশের বিএসইসির কোন চেয়ারম্যানের এমন ট্রেনিং নিতে দেখা যায়নি।
এক শীর্ষ ব্রোকারেজ হাউজের সিইও বলেন, রাশেদ মাকসুদের ট্রেনিংয়ের দরকার আছে। যেহেতু উনার শেয়ারবাজার নিয়ে জ্ঞানের অনেক ঘাটতি রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রোগ্রাম। ইউ.এস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে ৫ মে থেকে ৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসিতে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএসইসি থেকে অংশ গ্রহণের জন্যও আমন্ত্রণ করা হয়েছে।
তবে অফিসারদের এ অনুষ্ঠানে বিএসইসির অফিসারের পরিবর্তে অংশ নিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। এছাড়া এই অনুষ্ঠান শেষে ১২ থেকে ১৫ মে আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে কাতার ভ্রমণ করার কথা ছিল তার। তবে এরমধ্যেই সরকার তাকে দেশে ফিরিয়ে আনছে।
এই বিভাগের আরও খবর
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
৩০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের নতুন উদ্যোগ
ঢাকা, ৬ জুন : দেশের তরুণ জনগোষ্ঠীকে সৃজনশীল…
উৎপাদন ব্যয় ও বৈশ্বিক চাপের মুখে তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা
উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও…
মে মাসের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১.৭ শতাংশ
চলতি অর্থবছরের মে মাসের প্রথম ১১ দিনে দেশে…
ভিসা আবেদনের ডকুমেন্ট যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
প্রান্তকাল ডেস্ক: বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যবহৃত ব্যাংক…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
