জাতীয় বাজেট ঘোষণা ২ জুন
- স্টাফ রিপোর্টার ॥
- মে ২৯, ২০২৫
আগামী ২ জুন (সোমবার) বিকাল ৪টায় জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার পূর্ব রেকর্ডকৃত বাজেট ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বাজেট প্রচারে সমন্বিত প্রচারণা নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড সংগ্রহ করে একই সঙ্গে বাজেট সম্প্রচারের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এবারের বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ঋণের ভার কমিয়ে আনাসহ দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জন। বাজেটে জিডিপির তুলনায় মোট ব্যয় ১২ দশমিক ৭ শতাংশে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় কম (১৪ দশমিক ২ শতাংশ)।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেটের আকার তুলনামূলকভাবে ছোট হলেও এতে গুরুত্ব দেওয়া হচ্ছে ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব আহরণে বাস্তবসম্মত কৌশল, এবং সামাজিক সুরক্ষার টেকসই রূপরেখার ওপর।
অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, সামগ্রিকভাবে বাজেটটি হবে কৃচ্ছ্রসাধনের ও বিনিয়োগবান্ধব একটি কাঠামো। এটি সরকারের আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে সহায়তা করবে।
প্রসঙ্গত, এটি ড. সালেহউদ্দিন আহমেদের উপদেষ্টা হিসেবে প্রথম বাজেট উপস্থাপন। তিনি আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দেশের আর্থিক খাতের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বাজেট নিয়ে সাধারণ নাগরিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

