চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে সাত দফা সমঝোতাবেইজিংয়ে ত্রয়ী পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক শান্তি ও উন্নয়নে ঐক্যমত
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৮, ২০২৫
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় অনানুষ্ঠানিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে অংশগ্রহণকারী তিন দেশ। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এতে অংশগ্রহণ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সমঝোতার সাতটি দফা উপস্থাপন করেন।
তিন দেশ একে অপরের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রতিবেশীসুলভ বন্ধুত্ব জোরদার করবে।
চলমান সংলাপ প্রক্রিয়ার ধারাবাহিকতায় কাবুলে চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠক দ্রুত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে এবং দ্রুত রাষ্ট্রদূত বিনিময়ে নীতিগতভাবে একমত হয়েছে। চীন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) কে আফগানিস্তানে সম্প্রসারণ করে আঞ্চলিক সংযোগ জোরদারে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশসমূহ।
আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামোগত সহায়তা দেবে চীন ও পাকিস্তান।
ত্রিপক্ষীয় নিরাপত্তা কাঠামোর আওতায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সকল প্রকার সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ত্রয়ী দেশ অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তির হস্তক্ষেপ রোধ এবং শান্তিপূর্ণ উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা চালাবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “ত্রিপক্ষীয় সংলাপ কাঠামো এখন আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।”
বৈঠকে অংশগ্রহণকারী নেতারা ত্রিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনগুলোতে এ কাঠামোর পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বৈঠক আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি কৌশলগত অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
এই বিভাগের আরও খবর
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে।…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…

