কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৫, ২০২৫
আসন্ন ঈদুল আজহায় কোরবানি শেষে ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং পরিবেশ-স্বাস্থ্য রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, ঈদের প্রথম দিনেই প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কোরবানি হয়ে যায়। বাকি ৫ থেকে ১০ শতাংশ দ্বিতীয় ও তৃতীয় দিনে সম্পন্ন হয়। এ প্রেক্ষাপটে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই তা শেষ করা হবে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সভায় উপদেষ্টা আরও জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনে এবার ২০টি কোরবানির হাট বসবে। প্রতিটি হাটে নিরাপত্তা নিশ্চিত করতে ৭০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। হাটগুলোতে পশু চিকিৎসকের উপস্থিতিও নিশ্চিত করা হবে, যাতে কোনো অসুস্থ পশু বিক্রি না হয়। একইসঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যসেবা দিতে হাটে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে।
তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহন কোনোভাবেই রাস্তায় রাখা যাবে না। প্রতিটি হাটে এসব যান রাখার জন্য নির্ধারিত স্থান থাকতে হবে এবং তা অবশ্যই রাস্তা থেকে দূরে হতে হবে।
চামড়া ব্যবস্থাপনার বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিবছর পর্যাপ্ত সংরক্ষণ না থাকায় অনেক চামড়া নষ্ট হয়। তিনি বলেন, চামড়া গরিব মানুষের হক। এটি যেহেতু মাদ্রাসা, এতিমখানা বা দরিদ্রদের কাছে দান করা হয়, তাই তাদের যেন চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হয়, সে বিষয়েও নজরদারি থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, গরুর হাটের হাসিল কমানো সম্ভব হয়নি, যা বর্তমানে ৫ শতাংশ। তবে আগামী বছর থেকে এই হার ৩ শতাংশের বেশি না রাখতে সরকার নীতিগতভাবে কাজ করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

