ড. ইউনূসের পদত্যাগ গুঞ্জন ঘিরে বিতর্ক, ‘স্ট্যাটাসটি ব্যক্তিগত’ বললেন বিশেষ সহকারী
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৩, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের একটি ফেসবুক পোস্ট। শুক্রবার (২৩ মে) দুপুরে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি জানান, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।” তবে কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টটি সরিয়ে ফেলেন এবং বিকেলে আরেকটি পোস্টে সেটিকে ‘ব্যক্তিগত মতামত’ বলে ব্যাখ্যা দেন।
এরই মধ্যে সেই প্রথম ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে ফয়েজ আহমদ ড. ইউনূসের প্রয়োজনীয়তা তুলে ধরে লেখেন, “অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য তিনি অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সরকারকে আরও কার্যকর হতে হবে, উপদেষ্টাদের কাজ দৃশ্যমান করতে হবে এবং প্রফেসর ইউনূসকে সামনে রেখেই দেশের ভবিষ্যৎ রূপকল্প বাস্তবায়ন করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. ইউনূসের যে সম্মান, তা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
ওই স্ট্যাটাসে ফয়েজ আহমদ সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। সেনাবাহিনীকে সম্মান দিতে হবে, কিন্তু হঠকারী কোনো পদক্ষেপও গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও লেখেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে ইনক্লুসিভনেসের অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।” পাশাপাশি, আগামী এপ্রিল-মে’র মধ্যে নির্বাচন এবং “জুলাই সনদ” বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব তার স্ট্যাটাসে আগস্টে “স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়” দেখার আশাও ব্যক্ত করেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করে। তিনি লেখেন, “আমরা হারবো না, আমাদের হারানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”
তবে বিকেল ৩টা ৩০ মিনিটে আরেকটি পোস্টে তিনি জানান, “মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে।”
ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন শুরু হয় বৃহস্পতিবার রাতে, যখন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেন। পরে বিবিসি বাংলার খবরে বলা হয়, ড. ইউনূস “পদত্যাগের বিষয়ে ভাবছেন।” এই খবরে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়ে।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

