অপ্রয়োজনীয় কল কমলে আরও দ্রুত মিলবে ৯৯৯ সেবা
- স্টাফ রিপোর্টার
- মে ২২, ২০২৫
তথ্যসূত্র: জাতীয় জরুরি সেবা ৯৯৯, বাংলাদেশ পুলিশ
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’–এ অপ্রয়োজনীয় কল কমে আসার ফলে সেবার গতি আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। দেশের নাগরিকদের জরুরি মুহূর্তে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানকারী এই সেবা চালু হয় ২০১৭ সালের ১২ ডিসেম্বর। এর পর থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৯৯৯ হেল্পলাইনে মোট ৬ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি কল গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ২ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৮৮৬ জন প্রকৃত কলার পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও তথ্যসেবাসহ জরুরি সহায়তা পেয়েছেন, যা মোট কলের ৪৩ দশমিক ৭৩ শতাংশ।

অপরদিকে, ৩ কোটি ৫১ লাখ ১ হাজার ২১টি কল ছিল ব্ল্যাংক, প্র্যাংক ও মিসড কল, যেগুলোর সঙ্গে সরাসরি কোনো জরুরি সেবার প্রয়োজনীয়তা ছিল না। এই অপ্রয়োজনীয় কলগুলো সেবার গতি কমিয়ে দেয়, কল ওয়েটিং টাইম বাড়ায় এবং বিপদগ্রস্ত প্রকৃত কলারদের সেবাপ্রাপ্তিতে বিলম্ব ঘটায়। বাংলাদেশ পুলিশের মতে, এ ধরনের কল ৯৯৯-এর কর্মীদের বিরক্তিরও কারণ হয়ে দাঁড়ায়।
৯৯৯-এর অ্যাডিশনাল ডিআইজি (টেলিকম) মহিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ৭০(১) ধারা অনুযায়ী, বিরক্তিকর কলের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবুও ৯৯৯ সেবা কোনো কলারের বিরুদ্ধে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। বরং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিকে প্রাধান্য দিয়ে আসছে।”
তিনি আরও জানান, “আনন্দের বিষয় হলো—৯৯৯-এর প্রতি মানুষের আস্থা এবং গণসচেতনতা বৃদ্ধির কারণে অপ্রয়োজনীয় কলের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ৯৯৯ আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর সেবা দিতে পারবে।”
সেবাটির টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের পাশাপাশি গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়, “আসুন, আপদে-বিপদে, আশা-নিরাশায় ৯৯৯ ব্যবহারে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। জরুরি নম্বরের অপব্যবহার থেকে বিরত থাকি, সঠিক সময়ে সঠিক ব্যবহারে সহায়ক হই।”
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

