ফেসবুকে পর্নোগ্রাফি ছড়িয়ে ব্লাকমেইল, চাঁদপুর থেকে মূলহোতা সৌরভ মাহামুদুল গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ২২, ২০২৫
ফেসবুক ও মেসেঞ্জারে পর্নোগ্রাফি ছড়িয়ে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে সৌরভ মাহামুদুল (২৬) নামে এক যুবককে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত সৌরভ চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পাতানিশ গ্রামের বাসিন্দা।
মামলার বাদী মো. সোহাগ হোসেন বিপ্লব (৩৪) জানান, গত ১৬ মে সন্ধ্যায় তিনি যশোর কোতোয়ালী থানার আওতাধীন আড়পাড়া এলাকার নিজ বাড়িতে অবস্থানকালে দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে তার স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও শালির পর্নো ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, অজ্ঞাত পরিচয়ের কেউ গোপনে এসব ছবি-ভিডিও সংগ্রহ করে এডিটিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠায় এবং তা দেখে তার পরিবারের সদস্যদের সম্মান ক্ষুণ্ন হয়। একপর্যায়ে অভিযুক্তরা মেসেঞ্জারে যোগাযোগ করে এক লাখ বিশ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বাদীর স্ত্রীর নামে ভিডিও পুনরায় পোস্ট করার হুমকি দেয়।
বিষয়টি জানার পর যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান ঘটনাটিকে গুরুত্বসহকারে বিবেচনা করে তদন্তের নির্দেশ দেন। পরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই দেবব্রত ঘোষ, এসআই শিবু মণ্ডলসহ একটি টিম চাঁদপুরে অভিযান চালায়।
অভিযান চালিয়ে ২১ মে বিকেল সাড়ে চারটার দিকে হাজিগঞ্জ থানার ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক, মকিমউদ্দিন শপিং সেন্টার এলাকা থেকে সৌরভ মাহামুদুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ পর্নোগ্রাফি ছড়ানো এবং ব্লাকমেইলের মাধ্যমে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করে। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা ওই অপরাধে ব্যবহার করা হয়েছিল।
আসামিকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
