অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর

সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন শৃঙ্খলাবিধি চালু করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বুলিংয়ের ঘটনায় দোষী সাব্যস্ত ছেলেশিক্ষার্থীদের এক থেকে তিনবার পর্যন্ত বেত্রাঘাতের শাস্তি দেওয়া যেতে পারে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত এই বিধিমালা নিয়ে চলতি সপ্তাহে পার্লামেন্টে আলোচনা হয়েছে। নতুন নীতিমালার আওতায় উচ্চ প্রাথমিক স্তরের ৯ থেকে ১২ বছর বয়সী এবং তার […]

হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।” বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। ইরানের দাবি, একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন […]

‘হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে’: মার্কিন বাহিনীকে ইরানের নতুন হুঁশিয়ারি। মার্কিন নৌবহরকে লক্ষ্য করে ইরানের ‘হুট’ অস্ত্র নিয়ে বাড়ছে উত্তেজনা

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবহরের বিরুদ্ধে নিজেদের কথিত “গোপন অস্ত্র” ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ‘হুট’ নামের এই সুপার টর্পেডো মার্কিন রণতরীর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইরানি নৌবাহিনীর এই অস্ত্রের নাম ‘হুট’, যার অর্থ ফার্সি ভাষায় ‘তিমি’। সামরিক বিশ্লেষকদের […]

যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ওপর পাল্টা হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, মার্কিন বাহিনী ইরানের আঞ্চলিক জলসীমায় একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গ করে কেশম দ্বীপসহ বিভিন্ন বেসামরিক এলাকায় […]

ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়াতে চাবাহার বন্দরে নতুন কৌশল নিচ্ছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে জটিলতায় পড়েছে ভারত। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সচল রাখতে এবার বিকল্প কৌশল নিয়েছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এড়িয়ে এবং একই সঙ্গে চাবাহার বন্দরে নিজেদের কৌশলগত উপস্থিতি ধরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ইরানের চাবাহার বন্দর […]

ভারতের প্রথম স্পেস-টেক ইউনিকর্ন স্কাইরুট, নতুন বিনিয়োগ পেল ৬০ মিলিয়ন ডলার

ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) ৬০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে দেশটির প্রথম স্পেস-টেক ইউনিকর্নে পরিণত হয়েছে। নতুন বিনিয়োগের ফলে হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ১.১ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম কক্ষপথমুখী রকেট ‘ভিক্রম-১’ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে রকেটটি ভারতের শ্রীহরিকোটার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পাঠানো হয়েছে […]

পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, রাজনৈতিক উত্তেজনা চরমে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা প্রয়োগ করে রাজ্যপাল আর এন রবি বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালার প্রকাশিত গেজেট নোটিফিকেশনে এ তথ্য জানানো হয়। রাজ্যপাল জানান, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭ মে’র মধ্যে […]

শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ হত্যা: ভিন্‌রাজ্য যোগ খতিয়ে দেখছে পুলিশ, তদন্তে SIT

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এখনও অধরা হামলাকারীরা। হত্যাকাণ্ডের পেছনে ভিন্‌রাজ্যের কোনো চক্র জড়িত কি না এবং হামলাকারীরা অন্য রাজ্যে পালিয়ে গেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় নিজ আবাসনের কাছেই গুলিতে নিহত হন চন্দ্রনাথ […]

সৌদি চাপেই ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: মার্কিন গণমাধ্যম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ হঠাৎ স্থগিত করার পেছনে সৌদি আরবের চাপ কাজ করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। বার্তাসংস্থা আনাদোলুর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পিত অভিযান থেকে […]

তুরস্কের ‘ইলদিরিমহান’ ক্ষেপণাস্ত্র উন্মোচন, প্রতিরক্ষা সক্ষমতায় নতুন বার্তা

তুরস্ক ৬ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইলদিরিমহান’-এর প্রোটোটাইপ উন্মোচন করেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত SAHA 2026 ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে মঙ্গলবার এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এটি তৈরি করেছে। তুর্কি ভাষায় ‘ইলদিরিমহান’ শব্দের অর্থ ‘বজ্রপাত’। ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি ম্যাক ২৫ এবং এতে চারটি রকেট প্রপালশন ইঞ্জিন ব্যবহৃত […]