মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ভুয়া স্লিপে ৪৮ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, পিবিআই তদন্তে প্রতারণার কৌশল উদঘাটনের দাবি

‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে গ্রাহকদের ভুয়া জমা স্লিপ দেওয়ার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৪৮ গ্রাহকের ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেফতার এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. নাছির উদ্দিন ওরফে খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে […]

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল-আমিন সৈকত (৪০) নামে এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে। […]

তেজগাঁও বিভাগের ছয় থানায় বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। রোববার (২৩ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে,বিভাগের আওতাধীন ছয়টি থানার পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর […]

সিইপিজেডে গ্রিল চুরির চেষ্টা, আনসারের ধাওয়ায় মালামাল ফেলে পালাল চক্র

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বাউন্ডারি গ্রিল চুরির চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। টহলরত আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দুটি গ্রিল ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা গ্রিল দুটির সম্মিলিত ওজন প্রায় ১০ মণ বলে জানিয়েছে আনসার। রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সিইপিজেডের বাউন্ডারি এলাকায় এ […]

মিরপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)। রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) […]

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। আদালতে রাষ্ট্রপক্ষে এই মামলা শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল […]

দূতাবাসে ই-মেইলে হুমকি , সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস , সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) […]

ঢামেক হাসপাতালে দালাল সন্দেহে একজন আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর অভিযোগে সুধাংশু মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার বেলা […]

আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার সময় শনিবার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছেন কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর দায়িত্বপ্রাপ্ত সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন। গত শনিবার (২২ আগষ্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য […]

ঢাকা জেলার ডিবি কর্তৃক বিশেষ অভিযান : ৬ রাউন্ড গুলি, ৫০ পুড়িয়া হেরোইন , পাঁচ হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় আশুলিয়া থানাধীন বারইপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ দিলদার মিয়া(৩৫), মোঃ সুমন তালুকদার (২৮) কে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। একটি পৃথক অভিযানে রবিবার ধামরাই থানাধীন বালিথা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাসুম মিয়ামাজু (২৪) কে পঞ্চাঁশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। অপর […]