শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক রাজনীতি অপরিহার্য। শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধের অভিযোগে অডিট অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++-এর […]

নেপালের টানেলে ৯ দিন পর উদ্ধার, ‘অন্যদের বাঁচাতে’ থেকে গিয়েছিলেন সঞ্জয়

পাহাড় ধসে যখন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পটির ওপর জল-কাদা-পথরের স্রোত আছড়ে পড়ে, তখন সঞ্জয় শাহের সামনে দুটি পথ খোলা ছিল— হয় নিজের জীবন বাঁচাতে পালানো, নয়ত থেকে যাওয়া। তিনি থেকে গিয়ে অন্যদের সাহায্য করার পথটিই বেছে নিয়েছিলেন। রয়টার্স লিখেছে, বরফ, পাথর ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের উপত্যকা থেকে গত শুক্রবার মেকানিক্যাল […]

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল, উৎসবের আমেজ

যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরে এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে। তার আগমনের অপেক্ষায় ঠাকুরগাঁওয়ে এখন উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে প্রস্তুত জেলাবাসী। ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই দিনের রাষ্ট্রীয় সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। […]

ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে […]

ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক

রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কামারগোপ এলাকার একটি জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ রনি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, শুক্রবার […]

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা মহানগর […]

নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আগমনী গেটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি বলছে, নিষিদ্ধ এলাকায় অবস্থান করে নিরাপত্তাকর্মীদের নির্দেশনা অমান্য এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পর অ্যাভসেকের (AVSEC) একজন কর্পোরালের নির্দেশেই ওই ব্যক্তিকে […]

এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে কালিহাতীতে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন সদরের প্রধান ফটকের সামনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত […]