শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বদলে যাচ্ছে ডাক বিভাগের কার্যক্রম, স্পিড পোস্টে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন

একসময় চিঠি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আদান-প্রদানের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। জিপিও থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের পোস্ট অফিসগুলোতে সেবা নিতে গ্রাহকদের দীর্ঘ সারিতে দাঁড়ানোর দৃশ্য ছিল নিত্যদিনের। সময়ের সঙ্গে ডিজিটাল যোগাযোগ ও বেসরকারি কুরিয়ার সেবার বিস্তারে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। তবে আধুনিক প্রযুক্তি ও নতুন সেবা যুক্ত করে এবার নিজেদের কার্যক্রমে বড় […]

বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ, চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লং মার্চ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও […]

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশ নারী দল। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচজুড়েই ছিল বাংলাদেশের একচেটিয়া আধিপত্য। শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম গোলটি করেন কনা আক্তার। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে ব্যবধান […]

সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে আনুমানিক পাঁচ মাস বয়সী একটি মৃত ভ্রূণও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাদের মরদেহ […]

সততা-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান আইজিপির

শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে রহস্যজনক মৃত্যু, গায়েব ৫ লাখ টাকা ও মোবাইল

মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসে রহস্যজনকভাবে মারা গেছেন মো. ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তি। তার মৃত্যুর পর সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি বাজারের ব্যাগ নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে ইসমাইল হোসেনের […]

রাজধানীতে গত ২৪ ঘন্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে […]

কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে

যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনসার-ভিডিপির দুই দলনেতা। আটক আসামির নাম মো. হান্নান সরদার। তিনি কেশবপুর উপজেলার বরণডালি, সরসকাঠি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতের কারাদণ্ডের আদেশসহ গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা […]

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়। তবে এখন থেকে এ ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে […]

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম-ফেসবুকে ভিডিও ছাড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী […]