শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানান, তাদের বাড়ি পটুয়াখালীর […]

ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপন, বিনিয়োগের আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় অংশীদার হতে বিশ্বের ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ রবিবার (১১ মে) বিকালে জাপানের ওসাকা কানসাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো ২০২৫–এর “বাংলাদেশ দিবস” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বাণিজ্য উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে। প্রযুক্তি ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে […]

পটিয়া ও বোয়ালখালী থানার যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুইজন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম: পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশের যৌথ অভিযানে দুইজন পলাতক আসামীকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে ২০২৫) রাতভর পৃথক অভিযানে এই সফলতা পায় আইন-শৃঙ্খলা বাহিনী। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের একটি দল শাকপুরা ইউনিয়নের মিলিটারীপুল এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে রাত ১:৩০ মিনিটে […]

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী — মির্জা ফখরুল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘সঠিক ও ন্যায়সঙ্গত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও সরকার আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে বিচারকার্য নির্বিঘ্ন করার পথ তৈরি করেছে।” মির্জা ফখরুল বলেন, “এই সিদ্ধান্ত মানবতাবিরোধী অপরাধ, গুম, খুন, […]

গাজায় সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা, জাতিসংঘের প্রত্যাখ্যান

গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক যৌথ পরিকল্পনা গ্রহণ করেছে, যা প্রাথমিকভাবে গাজার প্রায় ৬০ শতাংশ জনগণের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে শুরু হবে। তবে জাতিসংঘ ও প্রধান মানবিক সহায়তা সংস্থাগুলো এই পরিকল্পনাকে “মানবিক মানদণ্ডের লঙ্ঘন” ও “জোরপূর্বক বাস্তুচ্যুতির হাতিয়ার” হিসেবে বর্ণনা করে তীব্র বিরোধিতা জানিয়েছে। এই পরিকল্পনার আওতায় গঠিত হয়েছে “Gaza […]

শেয়ারবাজারকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার ৫ কঠোর নির্দেশনা

দেশের পুঁজিবাজারকে অধিক কার্যকর ও টেকসই করতে ৫টি কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনাগুলো প্রদান করা হয়। বৈঠকে শেয়ারবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং দীর্ঘমেয়াদি পুঁজিগঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা হলো—১. বিদেশি ও বহুজাতিক কোম্পানিকে […]

এলন মাস্কের ব্যয় সংকোচ পরিকল্পনা ‘মিলিয়ন মৃত্যুর কারণ হবে’ — সতর্ক করলেন বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস সতর্ক করে বলেছেন, এলন মাস্কের অধীনে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ব্যয় কমানোর সিদ্ধান্ত বিশ্বজুড়ে “লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ডেকে আনতে পারে”। সম্প্রতি সিএনএনের ফারিদ জাকারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিল গেটস বলেন, “যদি এলনের লক্ষ্য সত্যিই কেবল দক্ষতা বৃদ্ধি বা এআই প্রযুক্তি ব্যবহার […]

এআই চিপ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন মোড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি বাইডেন আমলের শেষ দিকে চালু হওয়া বিতর্কিত AI চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বাতিল করবেন। এই সিদ্ধান্ত বিশ্বের প্রযুক্তি খাতে এক নতুন মোড় আনতে পারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের সরবরাহ ও নিয়ন্ত্রণে। প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান আগে থেকেই এই বিধিনিষেধের বিরুদ্ধে সোচ্চার ছিল, বিশেষ করে Microsoft ও Nvidia। […]

অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলো- ১। মাসুদ রানা চৌকিদার (৩৮) ২। শাকিল (২১) ৩। মামুন (৪০) ৪। মোঃ রাব্বি (২৬) ৫। মোঃ আসাদ মিয়া (৪৫) ৬। মোঃ পলাশ শেখ (৩৭) ও ৭। আনোয়ার […]

খাগড়াছড়িতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের টীম সহ অদ্য ইং-১১/০৫/২০২৫খ্রিঃ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীছড়ি থানাধীন ০৭নং ওয়ার্ড, ০২নং দুল্যাতলী ইউপিস্থ কৈলাশ মহাজন পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে ০১ (এক) টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০৩ (তিন) রাউন্ড গুলি সহ আসামী জীবন চাকমা @ কিনাধন চাকমা (২৮), পিতা-মৃত […]