পটিয়া ও বোয়ালখালী থানার যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুইজন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার
- প্রান্তকাল ডেস্ক
- মে ১২, ২০২৫
চট্টগ্রাম: পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশের যৌথ অভিযানে দুইজন পলাতক আসামীকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে ২০২৫) রাতভর পৃথক অভিযানে এই সফলতা পায় আইন-শৃঙ্খলা বাহিনী।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের একটি দল শাকপুরা ইউনিয়নের মিলিটারীপুল এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে রাত ১:৩০ মিনিটে পটিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় পলাতক আসামী, নিষিদ্ধ ঘোষিত পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন প্রঃ সাব্বির (৩১) কে গ্রেফতার করে। তিনি হুলাইন এলাকার খালেক মেম্বারের বাড়ির বাসিন্দা।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জনাব আরিফুল ইসলাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নূর এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি দল রাত ২:৫৫ মিনিটে পটিয়া পৌরসভার আলোছায়া আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য মোঃ বছিরুল হক প্রঃ শাহিন (২৩) কে গ্রেফতার করে। তার বাসা থেকে উদ্ধার করা হয়:
১) একটি একনলা বন্দুক
২) তিনটি লেডবল গুলি
৩) চারটি পিস্তলের গুলি
৪) একটি লোহার পাত
৫) কাঠের হাতলযুক্ত একটি ধারালো চাকু
৬) একটি স্টেইনলেস স্টিলের দুই হাতলবিশিষ্ট ননচাকু, যা শিকল দ্বারা সংযুক্ত
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। পুলিশের এই অভিযান এলাকায় প্রশংসিত হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…

