শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের তৃণমূলের জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচ

অদ্য ১৩ মে মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে অত্র বাহিনীর “প্রান্তিক শক্তি” ও “সন্জ্ঞীবন প্রজেক্ট” নামক নতুন কর্মসূচির তাৎপর্য তুলে ধরেণ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন এই কর্মসূচি সুবিধাবঞ্চিত সদস্যদের প্লাটুন সংগঠন কেন্দ্রিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগ ও বিনিয়োগ কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে […]

বিদ্যুৎ খাতে দুর্নীতির অনুসন্ধানে ১৫৬ বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব করল দুদক

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের স্বাক্ষরে এই সংক্রান্ত একটি চিঠি পিডিবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। জানা গেছে, চিঠিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে চালু হওয়া ২৩,৫৮৪ […]

মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা (১৩ মে, ২০২৫ খ্রি.): কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিশরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি (Omar Mohie Eldin Ahmed Fahmy)-এর সৌজন্য […]

জুলাই-আগস্টে ‘জেনোসাইড’ নয়, ‘ম্যাস কিলিং’ হয়েছে: চিফ প্রসিকিউটর

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন ও সহিংসতা নিয়ে বহুল আলোচিত তদন্তে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। অভিযুক্ত অন্য দুই ব্যক্তি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার জানান, “জুলাই-আগস্টে দেশে […]

রমনা বোমা হামলা মামলায় দুইজনের যাবজ্জীবন, নয়জনের ১০ বছরের কারাদণ্ড

২০০১ সালের বর্ষবরণ উৎসবে রমনা বটমূলে সংঘটিত ভয়াবহ বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার বাকি ৯ আসামির সাজাও হ্রাস করে প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও […]

“আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি”—রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে আয়োজিত ‘মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ’ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, “শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির […]

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি: প্রধান নির্বাহী কর্মকর্তা

ঢাকা, ১৩ মে ২০২৫:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, গুলশান-বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসা, রাজউক ও ডিএনসিসি একসাথে সমন্বিতভাবে কাজ করবে। মঙ্গলবার বনানী লেক সংলগ্ন কড়াইল বস্তির পাশে ডিএনসিসি কর্তৃক নির্মিত একটি সুষ্ঠ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বনানী ১১ নম্বর […]

টাকা ছাপিয়ে বাজেট নয়, বাস্তবভিত্তিক বাস্তবায়ন হবে—অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ঢাকা, ১৩ মে ২০২৫:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজেট বাস্তবায়নে সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেবে না কিংবা টাকা ছাপিয়ে ঘাটতি পূরণের পথে যাবে না। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব। বিরাট একটা গ্যাপ নিয়ে করব না। এডিপি বাস্তবায়ন হবে অত্যন্ত বাস্তবভিত্তিকভাবে।” তিনি বলেন, […]

চিকিৎসা সেবার নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৩ মে ২০২৫:চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, হাসপাতালে হামলা, চিকিৎসকদের হুমকি ও ভাঙচুরের মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে। চিকিৎসা ব্যবস্থাকে জনবান্ধব ও নিরাপদ করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান […]

বাংলাদেশ ফিজিক্যালথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মানববন্ধন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে “ফিজিওথেরাপিস্ট ” পদের শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধন এর দাবিতে ১৩.০৫.২০২৫, রোজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ ফিজিক্যালথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এর আহবানে পেশাজীবী, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন (বাপসু) ও সাধারণ শিক্ষার্থীরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও […]