নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত
ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করেছে নয়াদিল্লি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও দিল্লিতে নিযুক্ত আরও পাঁচ দেশের হাইকমিশনার বা রাষ্ট্রদূতের […]







