শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে—মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান

১৮ মে ২০২৫ “দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে”—এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। শনিবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” শ্লোগানে অনুষ্ঠিত এ গণশুনানি জেলা প্রশাসন ও জেলা […]

দুদক চেয়ারম্যান এর পিএস পরিচয়ে ফোনের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

ঢাকা, ১৮ মে, ২৫ঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এর পিএস পরিচয়ে মোবাইল নম্বর ০১৮৯৮৬১১৬৬০ থেকে মো. শামীম রেজা নামের ভুয়া পিএস বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মোবাইলে অর্থ দাবী করছেন। উক্ত প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য দুদকের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। চেয়ারম্যান এর পিএস পরিচয়ে এই প্রতারক কাউকে ফোন […]

এসএসসি ২০২৫: প্রশ্নফাঁস গুজব রুখতে সিআইডির সাইবার অভিযানে সফলতা

চলতি বছরের এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, মিথ্যা তথ্য এবং ডিজিটাল প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সফলভাবে অভিযান পরিচালনা করেছে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্নফাঁসের গুজব ছড়াতে থাকে একটি সংঘবদ্ধ চক্র। ফেসবুক, ইউটিউব ও টিকটকের মাধ্যমে […]

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত-বাংলাদেশের বাণিজ্য চলমান থাকবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ভারতের সাম্প্রতিক স্থলবন্দর নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলমান থাকবে। শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু পাইনি। তবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি যে কিছু […]

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, বন্ধ বেন-গুরিয়ন বিমানবন্দর

ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিস্তীর্ণ অঞ্চলে শনিবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর। হামলার পরপরই দেশটির প্রধান বিমানবন্দর বেন-গুরিয়নে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এ হামলার ফলে রাজধানীসহ অনেক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। যদিও হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির […]

হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক, গঠিত বিশেষ টিম

১৮ মে ২০২৫ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সূত্র জানিয়েছে, রোববার (১৮ মে) এক সিদ্ধান্ত অনুযায়ী দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে। টিমটির নেতৃত্বে রয়েছেন সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমান। তার নেতৃত্বে গঠিত টিমটি শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব এবং আয়কর নথি বিশ্লেষণ করে […]

সাম্য হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সাদা দলের হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে

১৮ মে ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন “সাদা দল”। রোববার বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এই ঘোষণা দেয়। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান […]

পিবিআই রাজশাহীর চৌকস তদন্তে তিন বছর পর ক্লুলেস আতেকা হত্যা মামলার রহস্য উদঘাটন

তিন বছর ধরে ক্লুলেস অবস্থায় থাকা আলোচিত আতেকা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী। আধুনিক প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত শ্রী উত্তম কুমার সরকার (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ২০২১ সালের ১৪ জুলাই পুঠিয়া থানায় হত্যা মামলা নম্বর ১৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়ের […]

উত্তরায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা নিহত

রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে কে. এম. মনসুর আলী (৪০) নামে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মনসুর আলী রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন, ঠিক সেই সময় কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে তাকে […]

পোশাক শিল্পে ট্রেসেবিলিটি ও সাসটেইনেবিলিটির জন্য পাইলট প্রকল্প: বিজিএমইএ’র নেতৃত্বে ‘ডিপিপি’ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের পোশাক শিল্পে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP) ব্যবস্থা বাস্তবায়নে একটি যুগান্তকারী পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ডিজিপ্রড পাস লিমিটেড এবং ডিজিটাল আর্কিটেক্ট অ্যান্ড টেকনোভেটিভ সলিউশনস লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিজিএমইএ’র পক্ষে প্রশাসক আনোয়ার হোসেন, ডিজিপ্রড পাস […]