পিবিআই রাজশাহীর চৌকস তদন্তে তিন বছর পর ক্লুলেস আতেকা হত্যা মামলার রহস্য উদঘাটন
- রাজশাহী প্রতিনিধি
- মে ১৮, ২০২৫
তিন বছর ধরে ক্লুলেস অবস্থায় থাকা আলোচিত আতেকা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী। আধুনিক প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত শ্রী উত্তম কুমার সরকার (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
মামলাটি ২০২১ সালের ১৪ জুলাই পুঠিয়া থানায় হত্যা মামলা নম্বর ১৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়ের করেন নিহত আতেকার পুত্র মোঃ আতিকুর রহমান। প্রথমে মামলাটি থানা পুলিশ তদন্ত করলেও পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার তদন্তভার পিবিআই, রাজশাহীর ওপর ন্যস্ত করে।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল-এর সার্বিক তত্ত্বাবধানে, ডিআইজি মোঃ সুজায়েত ইসলাম এবং ইউনিট ইনচার্জ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মনিরুল ইসলাম-এর দিকনির্দেশনায়, তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ মতিউর রহমান ও তার নেতৃত্বাধীন একটি চৌকস দল দীর্ঘ অনুসন্ধান শেষে অভিযুক্তকে চিহ্নিত করে।
হত্যার পেছনের কাহিনী
তদন্তে উঠে আসে, ২০২১ সালের ১৩ জুলাই বিকেলে পূর্ব ধোপাপাড়া কারিগরপাড়া এলাকার মাঠে ছাগল চরাতে গিয়ে আতেকা বেগম নিহত হন। অভিযুক্ত উত্তম কুমার সরকার তার জমির উপর দিয়ে ট্রলি চালানোর সময় আতেকা বেগম তাকে গালিগালাজ করেন এবং আক্রমণের চেষ্টা করেন। সেই ঘটনার প্রতিশোধ নিতে উত্তম পূর্ব পরিকল্পনা করে আতেকাকে হত্যা করেন।
ঘটনার দিন বিকেলে তিনি আতেকাকে একা পেয়ে মাথায় বাঁশের মুগর দিয়ে আঘাত করেন এবং পরে তার নিকট থাকা হাঁসুয়া দিয়ে গলায় উপর্যুপরি কোপ দেন। হত্যাকাণ্ডের পর আসামি এলাকা ত্যাগ করে আত্মগোপনে যান এবং পরে প্রতিবেশী দেশে পালিয়ে যান।
তিন বছর পর, আসামি দেশে ফিরে এলে ১৩ মে ২০২৫ তারিখ দুপুরে রাজশাহীর মোল্লাপাড়া গ্রামের মদিনা ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ১৪ মে আদালতে হাজির করলে উত্তম কুমার সরকার ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার অগ্রগতি
- তদন্ত কর্মকর্তা: মোঃ মতিউর রহমান, উপ-পুলিশ পরিদর্শক (নিঃ), মোবাইল: ০১৭২৬-৮৮১৩০০
- তদারকি কর্মকর্তা: মোঃ মনিরুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পিবিআই রাজশাহী, ফোন: ০২৫৮৮৮৬২৫৭২
পিবিআই জানিয়েছে, এই মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
