সাম্য হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সাদা দলের হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে
- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
- মে ১৮, ২০২৫
১৮ মে ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন “সাদা দল”।
রোববার বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এই ঘোষণা দেয়। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “সাম্য মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা একটি আইওয়াশ গ্রেপ্তার দেখেছি, যা মেনে নেওয়া যায় না। প্রকৃত খুনিকে খুঁজে বের করে বিচার না করা হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।”
তিনি আরও বলেন, “একটি মহল এই হত্যার মোতিভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। আমরা বলতে চাই, আগে বিচার—পরে আলোচনা। সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তা টার্গেটেড কিলিং ছাড়া কিছু নয়।”
মানববন্ধনে বক্তারা সরকারের ব্যর্থতা এবং নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। অধ্যাপক মোর্শেদ বলেন, “নয় মাস ধরে সংস্কারের কথা শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে নিরাপত্তার কোনো অগ্রগতি নেই। জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকার ব্যর্থ হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।”
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “সাম্য শুধু একজন ছাত্র ছিল না, সে ছিল নতুন বাংলাদেশ নির্মাণের অংশ। একটি পরাজিত শক্তি তাকে হত্যা করে এই পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করতে চায়।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, “ঢাবির শিক্ষক হিসেবে লজ্জিত যখন দেখি আমার ছাত্রকে নিরাপত্তা দিতে পারি না। সাম্যের হত্যার বিচার এখান থেকেই শুরু হওয়া উচিত।”
বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন একটি ছাত্র সংগঠনের দখলে ছিল। এখন যখন নতুন পরিবেশ তৈরি হচ্ছে, তখন পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। তারা দ্রুত বিচার দাবি করেন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম, শেখ মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলী জিন্নাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ মে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। পাঁচ দিনেও তার হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত না হওয়ায় শিক্ষক সমাজে চরম অসন্তোষ বিরাজ করছে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…
