দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে—মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৮, ২০২৫
১৮ মে ২০২৫
“দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে”—এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
শনিবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” শ্লোগানে অনুষ্ঠিত এ গণশুনানি জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, “সাধারণ মানুষ অনেক সময় জেনেবুঝেই ঘুষ দেয়, যা বৈধ সেবা পাওয়ার পথকে নষ্ট করে। এই প্রথা বন্ধ করতে হবে। দুর্নীতি কমলে দুদকের প্রয়োজনীয়তাও কমে যাবে।” তিনি আরও বলেন, “মৌলভীবাজারকে ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে সেবাদাতা ও সেবাগ্রহীতা—সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
“দুদক যুদ্ধ ঘোষণা করেছে”—কমিশনার হাফিজ আহ্সান ফরিদ
অনুষ্ঠানের বিশেষ অতিথি দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেন, “দুদক দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এই যুদ্ধে জয়লাভে জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।”
তিনি বলেন, “অনেক সময় মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়। কিন্তু যদি সবাই মিলে ঘুষ দেওয়া বন্ধ করে, প্রতিবাদ করে, ভিডিও করে ও চিৎকার করে—তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমে যাবে।”
শুনানি ও প্রতিকার
গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগ শুনানি হয়। এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করা হয়। তাৎক্ষণিকভাবে ১১টি অভিযোগের সমাধানও দেওয়া হয়।
অন্যান্য বক্তারা
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, এবং দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
