চীনা শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বিএনপি, তারেক রহমানকে আমন্ত্রণ জানাল বেইজিং
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরোর সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন নয় সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ জুন) বিকেল ৪টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। এতে বিএনপি ও সিপিসির মধ্যে […]









