দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি ঢাকা, ১৮ আগস্ট: ২০২৪ সালের জুলাই-আগস্টের অস্থিরতার সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে দুর্ধর্ষ জঙ্গিও রয়েছে। এ পর্যন্ত পালিয়ে যাওয়া ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার বা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। […]










