শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু,নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৯৫ জন

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৪; দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ১৩৬ রোগী সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো […]

ইরান যুদ্ধের প্রভাবে কমতে পারে বিশ্বে কার্বন নিঃসরণ

তেল-গ্যাসের দাম বাড়ায় বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে মানুষ; ২০২৬ সালে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ কমতে পারে ০.৪ শতাংশ ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজছেন মানুষ। এতে চলতি বছর জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজ্ঞানীদের এক বিস্তৃত মূল্যায়ন অনুযায়ী, চলতি বছর তেল, […]

ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার; ২৪ ঘণ্টায় আসামিদের ধরার আশ্বাসে অনশন প্রত্যাহার করেছিলেন আন্দোলনকারীরা ময়মনসিংহ নগরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও […]

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজেসির দাবিগুলো আলোচনার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস; টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা বাড়াতে সরকারের উদ্যোগ চাইলেন বিজেসি চেয়ারম্যান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী […]

সৌদির সঙ্গে হজ চুক্তি, বাংলাদেশ পেল অতিরিক্ত ৫ হাজার কোটা

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর; আগামী বছর হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি বাংলাদেশিদের জন্য ২০২৭ সালের হজের কোটা আরও পাঁচ হাজার বাড়িয়েছে সৌদি আরব। সব মিলিয়ে আগামী বছর ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পর সৌদি আরব এ অতিরিক্ত কোটা বরাদ্দ দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এক […]

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৫৭

চট্টগ্রামে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু; ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল […]

কিডনি রোগীদের সেবা অব্যাহত রাখতে স্যান্ডরের চুক্তি বাড়ল ৬ মাস

সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সেবা অব্যাহত থাকবে; চিকিৎসা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি ডায়ালাইসিস ব্যবস্থার রূপান্তরকালীন সময়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে ঢাকা ও চট্টগ্রামের দুটি সেন্টারে ভারতীয় প্রতিষ্ঠান ‘স্যান্ডর মেডিকেইডস প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। রোগীদের চিকিৎসা ঝুঁকি এড়ানো এবং মানবিক দিক বিবেচনায় […]

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

পাথর নিক্ষেপের অভিযোগে অভিযান চালানোর দাবি ইসরাইলি বাহিনীর, চিকিৎসাকর্মীদের তিনজন আটক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ইসরাইলি বাহিনীর দাবি, পাথর নিক্ষেপের ঘটনার জবাবে তারা গুলি চালিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গভীর রাতে নাবলুস শহরের উত্তর-পশ্চিমে বুরকা এলাকায় নিহত হয় মুতাজ […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ,আহত ২

গাড়ির ওপর বিস্ফোরিত একটি ককটেল, গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় […]

রাশিয়ার ৯ অঞ্চল ও ক্রিমিয়ায় ১৫৫ ইউক্রেনীয় ড্রোন প্রতিহত

রাশিয়ার ৯ অঞ্চল ও ক্রিমিয়ার আকাশে ড্রোন প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গত রাতে ইউক্রেনের ১৫৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে রাশিয়ার নভগোরোদ, ব্রিয়ানস্ক, বেলগোরোদ, কুরস্ক, কালুগা, […]