বাজিতপুরে ভৈরব মহিলা কলেজের বাসে আগুন, পুড়ে ছাই
পিরিজপুর বাজারে পার্ক করে রাখা বিআরটিসির বাসে গভীর রাতে অগ্নিসংযোগ; প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের বাজিতপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় ভৈরব মহিলা কলেজের ছাত্রীদের পরিবহনে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। […]










