শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বিকল্প নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততার বিকল্প নেই, ৬৪ জেলায় ১২৮ জন বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব শুধু সাময়িক সমস্যা মোকাবিলা করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের […]

শক্তিশালী এল নিনোতে বিশ্বজুড়ে আবহাওয়ার বিপর্যয়, খাদ্যসংকটের শঙ্কা

২০২৬ সাল হতে পারে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর, বন্যা-খরা ও ফসলহানির আশঙ্কা; খাদ্যপণ্যের দাম বাড়ার সতর্কতা বিশেষজ্ঞদের অত্যন্ত শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা দেখা দিয়েছে। এতে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে ২০২৬ সাল এখন পর্যন্ত রেকর্ড করা দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার আশঙ্কাও বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ […]

ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

শত শত রেফ্রিজারেটরে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করবে প্যারিস, ইউরোপীয় নিষেধাজ্ঞার উদ্যোগ ফ্রান্সের সুপারমার্কেটগুলোর শত শত রেফ্রিজারেটরে সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপই বাদ দিচ্ছে না প্যারিস। গত অক্টোবরের ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে ফ্রান্স। খবর বার্তা সংস্থা এএফপির। মঙ্গলবার ফ্রান্সইনফো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল […]

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় পাসপোর্ট আইন অনুযায়ী তাঁর আবেদন গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা […]

টুঙ্গিপাড়ায় উত্তেজনা, লগি-বৈঠা নিয়ে সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা, পুলিশের গাড়িতে আগুন

নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া; সোমবার রাতের ঘটনায় ৮ জন গ্রেপ্তার, উদ্ধার ১৫টি অবিস্ফোরিত ককটেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা […]

আন্তর্জাতিক মানে শিক্ষার উন্নয়ন ছাড়া প্রতিযোগিতায় টেকা কঠিন: রাষ্ট্রপতি

আইইউবির সমাবর্তনে মির্জা ফখরুলের আহ্বান; উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ […]

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে অগ্নিসংযোগ, পুড়েছে চার আসন

ফাঁকা ট্রেনের ‘ড’ বগির চারটি আসনের রেক্সিনের কভার পুড়েছে; সিসিটিভির আওতার বাইরে হওয়ায় তদন্তে নেমেছে রেলওয়ে পুলিশ নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে […]

ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান সরানো

ইংল্যান্ডের মিলডেনহল ঘাঁটি থেকে একাধিক ট্যাঙ্কার বিমান জার্মানিসহ অন্য ঘাঁটিতে স্থানান্তর; হুমকির ধরন নিয়ে এখনো নিশ্চিত নন মার্কিন কর্মকর্তারা ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমান স্থানান্তর করা হয়। এর মধ্যে […]

মাগুরা-ঝিনাইদহে রেললাইন নির্মাণে ১,০১৭ কোটি টাকার প্রকল্পের উদ্যোগ

৭০ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ; সমীক্ষা শেষে শুরু হবে মূল প্রকল্পের প্রস্তুতি মাগুরা ও ঝিনাইদহ জেলাকে জাতীয় রেলনেটওয়ার্কের আওতায় আনতে নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ রেল সেকশন পর্যন্ত সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। […]

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

লঞ্চ টার্মিনালের পূর্ব পাশ থেকে আনুমানিক ১৪ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্তে নমুনা সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই চাঁদপুরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক ১৪ বছর বলে ধারণা […]