রাশিয়ার ৯ অঞ্চল ও ক্রিমিয়ার আকাশে ড্রোন প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গত রাতে ইউক্রেনের ১৫৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে রাশিয়ার নভগোরোদ, ব্রিয়ানস্ক, বেলগোরোদ, কুরস্ক, কালুগা, ওরিওল, স্মোলেনস্ক ও ক্রাসনোদার অঞ্চল এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের আকাশে ইউক্রেনের ১৫৫টি স্থির ডানাবিশিষ্ট চালকবিহীন আকাশযান (ড্রোন) প্রতিহত ও ধ্বংস করেছে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’

