শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা শিথিলেও রাশিয়ার ডিজেল কিনতে রাজি নয় মার্কিন কোম্পানি

আইনি ঝুঁকি, অর্থায়ন জটিলতা ও রাজনৈতিক বিরোধিতায় যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়তে পারছে না রুশ ডিজেলবাহী ট্যাংকার রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করলেও দেশটির ডিজেল আমদানিতে আগ্রহ দেখাচ্ছে না যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। রাশিয়ার ডিজেলভর্তি একটি ট্যাংকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কাছাকাছি সমুদ্রে অপেক্ষা করছে। তবে আইনি ঝুঁকি, অর্থায়ন জটিলতা ও তীব্র […]

ককটেল বিস্ফোরণের ঘটনায় আগেভাগেই ঢাকা ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

শর্ট কোর্স শেষ না করেই দেশে ফিরছেন তাঁরা; দুজন ফিরেছেন, বাকি ছয়জন যাবেন ১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন বুধবার (১১ নভেম্বর) চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়বেন। বুধবার […]

ইউক্রেন-রাশিয়া আলোচনা: ইউরোপের প্রতিনিধিত্ব করবেন কারা?

ইইউর হয়ে আলোচনায় অংশ নিতে পারেন আন্তোনিও কস্তা ও কাজা কালাস; প্রতিনিধি নির্বাচন নিয়ে মতভেদ ইউরোপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা পরিচালনার জন্য ইউরোপের নতুন কোনো প্রতিনিধি নিয়োগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিচাল। বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে ইউক্রেন ও […]

টানা তৃতীয়বার কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

নতুন দর কার্যকর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে; রুপার দাম অপরিবর্তিত দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ […]

তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, নেতৃত্বে ভ্যান্স

যুদ্ধের অবসানে আলোচনায় নেতৃত্ব দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, সম্ভাব্য স্থান দোহা ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প […]

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রা অপরিবর্তিত

১৩ নভেম্বরের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা; সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ ডিগ্রি সারাদেশে অয়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা স্থাথেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। […]

আবাসনসংকট ও ব্যয়বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট

১৪ বছর পর দেশটিতে প্রথম সাধারণ ধর্মঘট; বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার কয়েক ডজন আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ১৪ বছর পর দেশটিতে প্রথমবারের মতো এমন সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বার্সেলোনায় […]

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ জনের চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ

নিয়োগকর্তারা সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যেই কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ মালয়েশিয়া থেকে বাংলাদেশে ৫৬৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র এসেছে। নিয়োগকর্তারা সহযোগিতা করলে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশটিতে কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে […]

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান; দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বুধবার (১১ নভেম্বর) রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের (দ্য প্রেসিডেন্ট অফিস) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে […]

এনসিপি নেত্রী নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়িতে আগুন, পরিবারের সদস্যদের আহত হওয়ার দাবি; পুলিশের বক্তব্য পাওয়া যায়নি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়িতে আগুন ধরে যায় বলে দাবি করেছেন দলটির এক নেতা। এ ঘটনায় নুসরাতের বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য […]