শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন, পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি […]

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু, নতুন করে শনাক্ত ১,৫৪১

দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৯৫; চলতি বছরে নিশ্চিত রোগী প্রায় ২৫ হাজার হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন […]

সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছে দুই দেশ। মালদ্বীপের প্রতিরক্ষা সদর দপ্তরে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির […]

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে শিক্ষা সচিব

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরির আহ্বান; পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো—ভিকারুননিসা নূন স্কুল […]

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য; পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়ন […]

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু

কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী গাড়ির ধাক্কা; ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে আদমজী ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত […]

জনগণ বা সরকার নয়, নিরপেক্ষ থাকবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

১৬ নভেম্বর থেকে ৯১৭ অভিযোগের শুনানি শুরু, বিশ্ববিদ্যালয় ও স্কুলে তথ্য অধিকার মেলা এবং সরকারি-বিদেশি অনুদানের ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে তদারকি করবে কমিশন দুই বছরের বেশি সময় পর সচল হওয়া তথ্য কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন নতুন প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান। পরিকল্পনার অংশ হিসেবে আগামী […]

হরমুজ প্রণালীতে ফের জাহাজে আগুন, দায় নৌপথ লঙ্ঘনের

অনুমোদনহীন নৌপথে চলাচলের সময় ‘প্রচণ্ড বিস্ফোরণে’ ট্যাংকার দুটি অচল হয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে অনুমোদনহীন নৌপথে চলাচলের সময় দুর্ঘটনায় চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দুটি ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, বুধবার রাতে নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে প্রণালীর […]

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রস্তাব বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত […]

টেলিকম খাতের বকেয়া আদায়ে বিটিআরসির কঠোর পদক্ষেপ

বকেয়া আদায়ে জরিমানা, ব্যান্ডউইথ কমানো ও লাইসেন্স বাতিলের পদক্ষেপ; ১১৬ আইএসপিকে কারণ দর্শানোর নোটিশ টেলিযোগাযোগ খাতের বিভিন্ন পর্যায়ের অপারেটরদের কাছে বকেয়া প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা আদায়ে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া আদায়ে আর্থিক পদক্ষেপের পাশাপাশি জরিমানা, ব্যান্ডউইথ সীমিতকরণ এবং লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। সম্প্রতি কমিশনের […]