শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রাথমিকের ৯৮ শতাংশ বই ছাপা শেষ, মাধ্যমিকে বাকি ৩০ শতাংশ

প্রাথমিকের ৯৮ ও মাধ্যমিকের ৭০ শতাংশ বই ছাপা শেষ, ১৫ ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষের লক্ষ্য আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বিনামূল্যের বই ছাপার কাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরের বই ছাপা হয়েছে ৭০ শতাংশ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব বই […]

আধুনিক ও দক্ষ বাহিনী গড়তে আনসারের প্রশিক্ষণ কার্যক্রম

অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিত ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে সদস্যদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি ও সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অপারেশনাল সক্ষমতা, পেশাগত দক্ষতা ও কৌশলগত প্রস্তুতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নে দুই সপ্তাহব্যাপী (১৪ দিন) আন্তঃব্যাটালিয়ন মনোবল ও দক্ষতা বৃদ্ধি অভ্যন্তরীণ […]

বিমানবন্দরে শিশুর স্বর্ণের চেইন ছিনতাই, আনসারের হাতে নারী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকা থেকে সুমাইয়া আক্তারকে আটক করে উদ্ধার করা চেইন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টাকালে সুমাইয়া আক্তার (২২) নামে এক নারীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা। পরে উদ্ধার করা চেইনটি যাচাই-বাছাই শেষে ভুক্তভোগী […]

ঢামেকে মোবাইল চুরি, বরিশালে অক্সিজেন পাইপ কাটার চেষ্টা, আটক ২

ঢাকা ও বরিশালের দুটি হাসপাতালে পৃথক ঘটনায় আনসার সদস্যদের তৎপরতায় হাতেনাতে আটক দুই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় চুরি এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের ক্ষতিসাধনের চেষ্টাকালে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার (১১ […]

শিক্ষা-স্বাস্থ্যসেবায় পুলিশের তিন প্রতিষ্ঠানের পাশে কমিউনিটি ব্যাংকের ১.৩০ কোটি টাকা অনুদান

শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুদের পরিচর্যার পরিবেশ উন্নয়নে সিএসআর তহবিল থেকে এ অর্থ দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে মোট ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। বুধবার (১১ নভেম্বর) ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। কোন […]

শিল্পাঞ্চলের নিরাপত্তায় গাজীপুর-নারায়ণগঞ্জে ১০ প্লাটুন আনসার মোতায়েন

পোশাক কারখানার উৎপাদন সচল রাখা, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন সদস্যরা দেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। শিল্পাঞ্চল, মহাসড়ক ও কৌশলগত স্থাপনাগুলোর […]

জননিরাপত্তা ও মানবিক সেবায় অক্টোবরজুড়ে সক্রিয় আনসার-ভিডিপি

অপরাধ দমন, অবৈধ মাছ শিকার প্রতিরোধ ও মানবিক সেবায় সক্রিয় ছিলেন প্রায় ৬০ লাখ স্বেচ্ছাসেবী; জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল ও সরঞ্জাম জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আর্থসামাজিক উন্নয়নে ২০২৬ সালের অক্টোবর মাসেও দেশজুড়ে সক্রিয় ভূমিকা রেখেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। মাসজুড়ে বিভিন্ন অভিযান ও কার্যক্রমে ছিনতাইকারী, মলম […]

রোহিঙ্গা ক্যাম্পে গাঁজা সেবনের অভিযোগে ২ যুবক আটক

ক্যাম্প-২৭-এর জাদিরতলা এলাকা থেকে গাঁজা সেবনের সময় আটক; মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার পর দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ করে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) সকালে ক্যাম্প-২৭-এর জাদিরতলা এলাকা থেকে তাঁদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটক […]

COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আনতালিয়ায় পাটজাত পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনী ঘুরে দেখলেন তিনি; জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ সম্পর্কেও খোঁজখবর নেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন। বুধবার […]

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার চেষ্টা, আনসারের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, আটক এক ব্যক্তি; চিকিৎসককে নিরাপত্তা দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত আনসার সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় […]