মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে ‘কিছু জানা নেই’
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটির আগমন সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।মঙ্গলবার (২৫ আগস্ট) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ মার্কিন সামরিক বাহিনীর বিমানটির রাশিয়ায় অবতরণের তথ্য নিশ্চিত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার মডেলের বিমানটিতে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত টেইল নম্বর ছিল।
বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে যাত্রা শুরু করে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। তবে বিমানটি কী উদ্দেশ্যে মস্কোয় গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা তাদের নেই।ফ্লাইটরাডার২৪-এর ডেটায় দেখা যায়, বিমানটি ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় গিয়ে পৌঁছায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি রোববার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর যৌথ ঘাঁটি অ্যান্ড্রুস থেকে যাত্রা শুরু করেছিল। এই ঘাঁটিটি মার্কিন প্রেসিডেন্ট এবং উর্ধ্বতন কর্মকর্তারা সরকারি আকাশপথ ভ্রমণের জন্য ব্যবহার করেন।
এর আগে, গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনার যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য অবতরণ করেছিলেন, তখন সর্বশেষ মার্কিন নিবন্ধিত কোনো ফ্লাইট সরাসরি ইউরোপ থেকে রাশিয়ায় গিয়েছিল।
মার্কিন সামরিক বিমানের অবতরণ নিয়ে নানা জল্পনা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বহরে থাকা সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি সেনা সদস্য এবং ভারী সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য প্রস্তুত করা। ফলে এর এই আকস্মিক আগমন নানা ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছে।
দ্য আই পেপার-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি সম্ভাব্য কোনও কূটনৈতিক সফর বা বন্দি বিনিময়ের অংশ হিসেবে মস্কো গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে সাবেক মার্কিন মেরিন কর্মকর্তা রবার্ট গিলম্যানের হাই-প্রোফাইল মুক্তি এবং বছরের শুরুতে হওয়া অন্যান্য বন্দি বিনিময়ের পর এই গুঞ্জন আরও জোরালো হলো।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা এখন পুরো থমকে থাকলেও দুই দেশের মধ্যে কোনো গোপন কূটনৈতিক যোগাযোগ চ্যানেল বা আলোচনা চলমান থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী…
তিন বছরের কম সময়ে ৩০ বছরের সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল: প্রতিবেদন
তিন বছরেরও কম সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি…
যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘অর্থনৈতিক যুদ্ধে’ প্রতিবেশী কোনো…
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ফি আরোপের প্রস্তাবে ইরানের সংসদীয় কমিটির অনুমোদন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে…
সর্বশেষ খবর
1.
2.
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
- ২ ঘণ্টা আগে
3.
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- ২ ঘণ্টা আগে
5.
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্বের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। …
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।…
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুরে নারী হত্যা: স্ব-উদ্যোগে মামলা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার পিবিআইয়ের
জামালপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে…

