কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
কলকাতায় হঠাৎ করেই বেড়েছে অগ্নিনির্বাপক যন্ত্র কেনার প্রবণতা। আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যুর পর শহরবাসীর মধ্যে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ ও সচেতনতা দুটোই বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনেকেই নিজেদের বাড়ির নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্মসহ বিভিন্ন সরঞ্জাম কিনছেন।
সম্প্রতি পর্যটকদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ২৩ জেলায় আবাসিক হোটেল, গেস্টহাউস ও রেস্তোরাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এমন তৎপরতার পর থেকেই অগ্নিনিরাপত্তা সরঞ্জামের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মধ্য কলকাতার একটি অগ্নিনির্বাপক সরঞ্জামের দোকানে এসেছিলেন চিকিৎসক অরুণ রবি মণ্ডল। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনের ঘটনার পর তিনি নিজের বাড়ি ও বাড়ির সঙ্গে থাকা চেম্বারের জন্য নতুন ফায়ার এক্সটিংগুইশার কিনছেন।
অরুণ রবি মণ্ডল বলেন, শহরে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে তিনি আতঙ্কিত। বাড়িতে থাকা পুরোনো অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে সরঞ্জাম কিনছেন। তার মতে, শুধু একটি যন্ত্র রাখলেই হবে না, আগুন মোকাবিলায় বিকল্প নিরাপত্তা ব্যবস্থাও থাকা প্রয়োজন।অগ্নিনির্বাপক সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠান ফায়ারশিল্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টের কর্ণধার অঙ্কিত জালাল বলেন, আগুন লাগার পর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে আনা গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাই আইন মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার জন্যও বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার ও অ্যালার্ম রাখার পরামর্শ দেন তিনি।
আরেক বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মী তমাল দাস জানান, সাম্প্রতিক ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে। আগে যারা কোনো ধরনের অগ্নিনির্বাপক সরঞ্জাম কিনতেন না, তারাও এখন এগুলো সংগ্রহ করছেন। শুধু বাড়ি, হোটেল বা রেস্তোরাঁ নয়, ছোট দোকান ও চায়ের দোকানের মালিকরাও ফায়ার এক্সটিংগুইশার কিনতে আসছেন বলে জানান তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার ১৫জি মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ আবাসিক হোটেলে আগুনের ঘটনায় নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয়। তাদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু ছিল।
এই মর্মান্তিক ঘটনার পর কলকাতাজুড়ে অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার ও অ্যালার্মের মতো সরঞ্জাম কেনার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই বিভাগের আরও খবর
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী…
তিন বছরের কম সময়ে ৩০ বছরের সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল: প্রতিবেদন
তিন বছরেরও কম সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি…
যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘অর্থনৈতিক যুদ্ধে’ প্রতিবেশী কোনো…
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ফি আরোপের প্রস্তাবে ইরানের সংসদীয় কমিটির অনুমোদন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে…
সর্বশেষ খবর
1.
2.
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
- ২ ঘণ্টা আগে
3.
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- ২ ঘণ্টা আগে
5.
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্বের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। …
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।…
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুরে নারী হত্যা: স্ব-উদ্যোগে মামলা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার পিবিআইয়ের
জামালপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে…

