ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ তথা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করে বলেন, মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য মহান আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি মহানবী (সা.)-এর প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানবজাতির সামনে সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। মহানবী (সা.) মানুষকে তাওহিদের পথে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও কর্ম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে রয়েছে। তাঁর জীবনাদর্শে সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে।
পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষা ও মূল্যবোধের বাস্তব এবং জীবন্ত প্রতিফলন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে যেমন মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা পাওয়া যায়, তেমনি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মহানুভবতার অনন্য দৃষ্টান্তও পাওয়া যায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের সব বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন।
পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার ক্ষেত্রেও মহানবী (সা.) বিশেষ গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয়; বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে।
বর্তমান বিশ্বের নানা সংকট ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এমন এক বাস্তবতায় মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা আজ অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ মূলত তরুণদের হাতেই। তাই তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ হতে পারে অনন্য প্রেরণার উৎস।
তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও এর গভীর তাৎপর্য রয়েছে। তাঁর আদর্শকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে ধারণ করতে হবে।
পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধকে আরও শক্তিশালী করার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করেন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করুক। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক—পবিত্র এই দিনে এটাই তাঁর আন্তরিক প্রার্থনা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।
এই বিভাগের আরও খবর
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর
অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের প্রতারণার ফাঁদ প্রতিরোধে…
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা…
সর্বশেষ খবর
1.
2.
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
- ১৪ মিনিট আগে
3.
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- ২১ মিনিট আগে
4.
5.
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
- ২৮ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক…
রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক বা কারাগারে রাখা হবে না : শামা
পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে…
ঢাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’: বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‘মিট দ্যা অ্যাম্বাসেডর’ শীর্ষক এই…
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।…
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুরে নারী হত্যা: স্ব-উদ্যোগে মামলা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার পিবিআইয়ের
জামালপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব…

