বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ রদবদলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। একই সঙ্গে আগের দুটি বদলি আদেশও বাতিল করা হয়েছে।
একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।
এ ছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
অন্যদিকে, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
অপর একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে এর আগে জারি করা দুটি বদলি আদেশ বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১১ ডিসেম্বরের আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকেও পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একইভাবে পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকেও সিআইডিতে পদায়ন করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হলো।
এই বিভাগের আরও খবর
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা…
ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা…
অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত রাষ্ট্রপতির
দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটে নির্বাচিত দেশের…
ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা করছে সরকার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচলকে…
আরও পড়ুন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। এ সময় তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ…
বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আগ্রহ ইউএনডিপির
বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার কার্যক্রমে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন…
গাজীপুর থেকে অপহরণের পর পূর্বাচলে ফেলে যাওয়া ব্যাংকারকে উদ্ধার করেন টহলরত আনসার সদস্যরা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে গাজীপুর থেকে অপহৃত এক ব্যাংকারকে পূর্বাচল এলাকা থেকে উদ্ধার…
ডেঙ্গুর থাবায় প্রাণ গেল একদিনে ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন নানা বয়সী মানুষ।…
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি করা বহুল আলোচিত এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরবিহীন ফি…
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি ৩৪ দেশের, সুবিধা পাবেন যেসব পাসপোর্টধারী
বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের…
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১…
স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে…

