বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আগ্রহ ইউএনডিপির
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার কার্যক্রমে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটি সহযোগিতা করতে চায়। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে তিনি এ সংস্কার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
রোহিঙ্গা ক্যাম্পের জীবনমান উন্নয়নে কাজ করছে ইউএনডিপি
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউএনডিপির চলমান কার্যক্রমের কথা উল্লেখ করে আবাসিক প্রতিনিধি জানান, ক্যাম্প এলাকায় পরিবেশ সুরক্ষা, পাহাড়ধস প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে সংস্থাটি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গা ক্যাম্পের বিদ্যমান অবকাঠামোর যথোপযুক্ত উন্নয়ন ও আধুনিকায়ন চায়। তবে বৃহত্তর স্বার্থে সেখানে নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণের পক্ষে নয় সরকার।
পুলিশের দক্ষতা বৃদ্ধি ও নাগরিক অধিকার সুরক্ষায় সহযোগিতা
বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জানান, বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নাগরিক অধিকার সংরক্ষণ, সংঘাত ব্যবস্থাপনা এবং বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশের সক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব
ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে সংস্থাটি।
এ ক্ষেত্রে কার্যকর প্রতিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে ইউএনডিপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন ইতোমধ্যে পাস হয়েছে। আইনটির কার্যকর বাস্তবায়নে ইউএনডিপি লজিস্টিক ও কারিগরি সহায়তা প্রদান করতে পারে।
জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন নিয়ে আলোচনা
প্রস্তাবিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনটির খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, আইনটি প্রণয়নের ক্ষেত্রে ইউএনডিপি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি মিশন, উন্নয়ন সহযোগী, গণমাধ্যমের সম্পাদক, আইনজীবীসহ বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সামাজিক বাস্তবতা ও ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় রাখা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আইনটি যুগোপযোগী ও সর্বজনগ্রহণযোগ্য একটি আইনি কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সঠিক ও বাস্তব চিত্র তুলে ধরার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সবসময় বাংলাদেশের প্রকৃত চিত্র যথাযথভাবে প্রতিফলিত হয় না। বাংলাদেশ একটি উদার ও ধর্মীয়ভাবে সহনশীল দেশ উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেও ইউএনডিপি কাজ করতে আগ্রহী।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা…
ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা…
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও…
অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত রাষ্ট্রপতির
দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটে নির্বাচিত দেশের…
আরও পড়ুন
সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের তাগিদ
স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ, চলমান…
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। এ সময় তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ…
গাজীপুর থেকে অপহরণের পর পূর্বাচলে ফেলে যাওয়া ব্যাংকারকে উদ্ধার করেন টহলরত আনসার সদস্যরা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে গাজীপুর থেকে অপহৃত এক ব্যাংকারকে পূর্বাচল এলাকা থেকে উদ্ধার…
ডেঙ্গুর থাবায় প্রাণ গেল একদিনে ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন নানা বয়সী মানুষ।…
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি করা বহুল আলোচিত এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরবিহীন ফি…
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি ৩৪ দেশের, সুবিধা পাবেন যেসব পাসপোর্টধারী
বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের…
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১…
স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে…

