গ্যাসের চাপ আবার বেড়েছে, লোডশেডিং অনেক কমে গেছে: রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে।
তিনি আরও বলেছেন, এলএনজি-ভর্তি কারগো ইতোমধ্যে এসে পৌঁছেছে। ফলে লোডশেডিং অনেক কমে গেছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, মহেশখালীতে ভাসমান টার্মিনালের যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে গতকাল সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। এছাড়া, এলএনজি-ভর্তি কারগো ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং সরবরাহ চলছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে।
সরকারের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার কারণে লোডশেডিং এবং গ্যাসের চাপ-সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়েছে বলে জানান তিনি।
সরকারের ভাবমূর্তি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষাবান্ধব সরকার। অতীতে ফ্যাসিস্ট আমলে মেগা প্রজেক্টের নামে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে, সেখান থেকে বের হয়ে বর্তমান সরকার দুর্নীতিমুক্ত পরিকাঠামো গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
তিনি বলেন, সরকারের প্রতিটি কাজ ও সিদ্ধান্তের জবাবদিহি জাতীয় সংসদ, দলের নেতাকর্মী এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হবে।
এ সময় দেশের চলমান ধারা অব্যাহত রাখতে ও সব ধরনের চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে সেই সরকার সফল হয় এবং সেটি তারেক রহমানের সরকার নতুন করে প্রমাণ করেছেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তার আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, সেটি কিন্তু সরকারের কোনো ব্যর্থতা বা এ-সংক্রান্ত কারণে হয়নি। এটি দেশের মানুষ যেমন দেখেছে, আপনারাও তেমনি দেখেছেন। তবে এর পেছনে যে চক্রান্ত বা ষড়যন্ত্র নেই, তা কিন্তু নয়। অবশ্যই গভীর চক্রান্ত রয়েছে। বর্তমান সরকার সেই চক্রান্তগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করেই এই সরকার জনকল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা বজায় রেখেছে। আমরা আশা করি, আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতিটি কাজের ক্ষেত্রে শতভাগ জবাবদিহি নিশ্চিত করা হবে। এই জবাবদিহি যেমন সংসদে হবে, তেমনি সরকারের মন্ত্রীরা সাধারণ নেতাকর্মীদের মুখোমুখি হয়েও নিজেদের কাজের হিসাব দেবেন। এমনকি গণমাধ্যমের সামনেও সরকার নিয়মিত জবাবদিহি করছে এবং ইতোমধ্যে তার বেশ কিছু দৃষ্টান্তও স্থাপন করেছে। কারণ, বর্তমান সরকার সম্পূর্ণভাবে একটি গণভিত্তিক, জনকল্যাণমুখী এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সরকার।
রুহুল কবির রিজভী বলেন, সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে এই সরকার যেভাবে টেকসই অবকাঠামো নির্মাণ করছে, তার কোনো নজির অতীতের ফ্যাসিস্ট আমলে ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছিল, সেই অচলাবস্থা ভেঙে আজ দেশে যথার্থ উন্নয়ন হতে যাচ্ছে। অতীতে যত ধরনের দুর্নীতি হয়েছে, তার সবকিছুর অবসান ঘটিয়ে একটি দুর্নীতিমুক্ত উন্নয়ন পরিকাঠামো গড়ে তোলা যে সম্ভব, তা আজ প্রমাণিত। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার কীভাবে সততার সঙ্গে কাজ করতে পারে, তা তারেক রহমানের সরকার স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে এবং আগামীতেও তা আরও দৃঢ়ভাবে দেখিয়ে দেবে। এটিই হবে একটি গণতান্ত্রিক সরকারের ইতিহাসের উজ্জ্বলতম দৃষ্টান্ত।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছাত্রজীবন থেকেই আমরা পরস্পরের পরিচিত।
নতুন দায়িত্বেও তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।
এই বিভাগের আরও খবর
গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং…
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা…
আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয়…
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী…
আরও পড়ুন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট)…
ই-মেইলে হুমকির পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
হুমকির উৎস অনুসন্ধানে সিটিটিসি, বাড়ানো হয়েছে চেকপোস্ট-টহল। রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ সামনে…
ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স…
‘ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি’- নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
গোফরান পলাশ, কলাপাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ…
আইফোনের কিস্তি নিয়ে বিরোধ, পাহাড় থেকে পড়ে বাবা-মা ও ছেলের মৃত্যু
আইফোনের মাসিক কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে বিরোধের পর মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। ১৮…
পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য…
যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী…

