ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ
- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে সাংবিধানিক আইন নিয়ে যৌথ শিক্ষা ও গবেষণা, সেমিনার-পাবলিক লেকচার এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বৈত ডিগ্রি কর্মসূচু চালুর সম্ভাবনাসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান। প্রতিনিধিদলে আরও ছিলেন জেমস এ. স্টুয়ার্ট, রায়হানা সুলতানা, ফারোহা সোহরাওয়ার্দী, মো. ইকবাল মাহমুদ এবং এ কিউ এম মুশফিক হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ।
মার্কিন সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের পরিকল্পনা
বৈঠকে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিনার ও পাবলিক লেকচার আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
সাংবিধানিক আইনে যৌথ গবেষণার সম্ভাবনা
বৈঠকে উচ্চশিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
বিশেষ করে সাংবিধানিক আইন বিষয়ে যৌথ একাডেমিক ও গবেষণা কর্মসূচি গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ। এর মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির বিষয়ও আলোচনায় আসে।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
ঢাবির ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা চান উপাচার্য
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের বিষয়টিও উঠে আসে।
মোগল আমলের ঐতিহাসিক মুসা খান মসজিদের পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প গ্রহণের জন্য ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে ভবিষ্যতে আরও প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে শিক্ষা ও গবেষণার পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করে।
এই বিভাগের আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত
২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ: ডাকসুর প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা…
ঢাবিতে প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড, পুরস্কৃত ৩৯ শিক্ষার্থী
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সচেতন…
ঢাবিতে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু
ঢাকা, ২২ আগস্ট ২০২৬ আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে…
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক…
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। নতুন কার্যবণ্টনে হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র…
বাংলাদেশে খেলতে আসছে ব্রাজিল? জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে প্রতিনিধিদল
বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ…
আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য…
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট)…
ই-মেইলে হুমকির পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
হুমকির উৎস অনুসন্ধানে সিটিটিসি, বাড়ানো হয়েছে চেকপোস্ট-টহল। রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ সামনে…
ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স…
‘ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি’- নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
গোফরান পলাশ, কলাপাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ…

