শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯) ও মো. বাবু (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটের দিকে মিরপুর মডেল থানার একটি টহল দল সনি স্কয়ার কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে রাব্বি খলিফা, সোহেল সরদার ও সুজনকে আটক করা হয়।

এর আগে বুধবার (১২ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের হোপের গলি এলাকায় অভিযান চালিয়ে মো. বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ওই সময় তিনি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আরও কোনো অভিযোগ বা অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন