স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক: মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের মাদক ও জুয়াকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নিয়ন্ত্রণ ও নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা তুলে ধরেন।
সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।
পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব না থাকার দাবি
বৈঠকে গত ছয় মাসে পুলিশে নিয়োগ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয় বিবেচনা ছাড়াই নিরপেক্ষভাবে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।
পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপও পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর সামগ্রিক কার্যক্রম একটি উপস্থাপনার মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর বাজেট এবং ব্যয় পরিকল্পনার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
উপস্থাপিত তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
এ ছাড়া ২০২৭ সালের ৩০ জুনে সমাপ্ত হতে যাওয়া অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার খাতভিত্তিক বাজেট ও ব্যয় পরিকল্পনাও কমিটির সামনে উপস্থাপন করা হয়।
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় আরও কার্যকর ভূমিকার আহ্বান
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
এই বিভাগের আরও খবর
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম…
এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
চলমান গ্যাস-সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে…
আধুনিক ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে…
জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও…
পোশাক ও টেক্সটাইল খাতে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের তাগিদ
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইরাক ছাড়ছে আমেরিকা, সেপ্টেম্বরেই শেষ হচ্ছে দুই দশকের সামরিক উপস্থিতি
ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট সদস্যদের প্রত্যাহার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ইরাকে…
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের উদ্যোগ নেওয়া…
মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি…
কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ও দুপুরে…
অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫
নরসিংদীতে অভিযানে ৯ মোবাইল, ২০ সিম ও ব্যাংকের চেকবই জব্দ অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে নরসিংদীর বিভিন্ন…
ছাত্ররাজনীতি-শিক্ষকতা পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের পথে মির্জা ফখরুল
এসএম দেলোয়ার হোসেন ছাত্ররাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথচলার শুরু, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে যোগ হয়েছে শিক্ষকতা, সরকারি চাকরি,…
ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।…
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন…

