দেশজুড়ে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২৬৪ আনসার-ভিডিপি সদস্য বাছাই
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
কর্মসংস্থান সৃষ্টিতে আনসার-ভিডিপির ৯০ দিনের বিনামূল্যের প্রশিক্ষণ
বেকারত্ব নিরসন ও ডিজিটাল কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং (আনসার/ভিডিপি-পুরুষ)’ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দেশব্যাপী জেলা কমান্ড্যান্টদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি স্বচ্ছতার সঙ্গে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রকল্প প্রশিক্ষণ শাখার অধীনে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে ৯০ দিন মেয়াদি এ প্রশিক্ষণ। কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
আনসার ও ভিডিপি একাডেমিসহ দেশের ১১টি নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্স পরিচালিত হবে। কেন্দ্রগুলো হলো—কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বগুড়া, সিলেট, ঝালকাঠি, ঝিনাইদহ, নোয়াখালী, পাবনা ও কক্সবাজার। প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে মোট ২৬৪ জন প্রশিক্ষণার্থী এ সুযোগ পাবেন।
প্রার্থী নির্বাচনে মৌলিক প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সদর দপ্তরের প্রণীত প্রশ্নপত্রের ভিত্তিতে গুগল ফরমে লিখিত পরীক্ষা, শারীরিক যাচাই ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ফলাফল শিগগিরই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা খরচে এ ধরনের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
প্রশিক্ষণে অংশ নিতে আসা প্রার্থীরা কর্মসংস্থান সৃষ্টিতে এমন উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ দেশের ডিজিটাল কর্মসংস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে…
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ আলাউদ্দিন…
যমুনা এক্সপ্রেস আটকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে…
গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ওজোপাডিকোর চিঠি
গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।…
সিদ্ধিরগঞ্জে মাদক-চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময়
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পুলিশের সাবেক ডিসি ইকবাল, বিপ্লব সরকারসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি
যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ…
শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান
শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটির পর দেশটির পশ্চিমাঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট)…
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জনের…
মার্কিন বিমানবাহী রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও কয়েকজন…
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বৈশ্বিক হালাল…
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি…

