স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (USBBC) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশপের নেতৃত্বে ১৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। বর্তমানে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। গত কয়েক মাসে এ সংক্রান্ত প্রশাসনিক ও আইনি বিষয়গুলো আরও সুসংগঠিত করা হয়েছে।
জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও বৈঠকে তুলে ধরা হয়। মন্ত্রী জানান, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় এলএনজি টার্মিনাল স্থাপনের বিভিন্ন প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। এসব উদ্যোগ জ্বালানি খাতের বহুমুখীকরণের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
খাদ্যশস্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সরকারি পর্যায়ের (G2G) পাশাপাশি বেসরকারি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ডিজিটাল নিরাপত্তা, স্মার্ট পুলিশিংয়ের আওতায় ‘সেফ সিটি’ প্রকল্প, সীমান্ত ব্যবস্থাপনায় ‘ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট’ এবং ই-ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি এবং কর আহরণের সক্ষমতা বাড়ানো জরুরি।
বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির এ প্রক্রিয়ায় মার্কিন কোম্পানিগুলো কীভাবে আরও কার্যকরভাবে অংশীদার হতে পারে এবং সরকারকে সহযোগিতা করতে পারে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও ইউএস চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
বিদেশ ভ্রমণে নতুন সুবিধা: টাকায় প্যাকেজ বিক্রি করতে পারবেন ট্যুর অপারেটররা
বিদেশ ভ্রমণকারী পর্যটকদের কাছে এখন থেকে দেশীয় মুদ্রা…
পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে…
জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি
ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
সর্বশেষ খবর
1.
মহাখালীতে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৪
- ১৮ মিনিট আগে
3.
দীঘিনালায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিএমপিতে অতিরিক্ত ডিসি-এসি পদমর্যাদার ১১ কর্মকর্তার পদায়ন
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও…
কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা
রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…

