শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে পারিবারিকভাবে স্বপ্না খাতুন আক্তারের সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। রুবেল মিয়া মাদকাসক্ত এবং বর্তমানে কর্মহীন বলে জানিয়েছে পুলিশ। দাম্পত্য কলহের কারণে স্বপ্না এর আগে দুই দফা রুবেলকে ডিভোর্সের নোটিশ দিয়েছিলেন। পরে রুবেলের অনুরোধে তারা আবারও সংসার শুরু করেন।
পুলিশের তথ্যমতে, গত ৭ আগস্ট রুবেল তার স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় পরদিন ৮ আগস্ট রাতে শাহজাহানপুর থানার গুলবাগ এলাকার ভাড়া বাসায় পারিবারিক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। ওই সময় রুবেল ভবিষ্যতে স্ত্রীকে আর মারধর করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
তবে সেদিন রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে বাসার বেশ কিছু হাঁড়ি-পাতিল ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়।
পরদিন ৯ আগস্ট সকালে ভাঙা জিনিসপত্র দেখতে পেয়ে স্বপ্না তার স্বামী রুবেলকে বাসা থেকে চলে যেতে বলেন। এ সময় আগের বিরোধের জের ধরে রুবেল তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, ওই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে নিহতের এক আত্মীয় ওই বাসায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর স্বপ্নার মরদেহ দেখতে পান তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই ওয়াহেদ আলীর অভিযোগের ভিত্তিতে শাহজাহানপুর থানায় হত্যা মামলা করা হয়।
মামলা হওয়ার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রুবেল মিয়ার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুর থানার আমতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার…
আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০…
ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও…
গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে…
ধোলাইপাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরিফুল…
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটদের ১০ পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০ সদস্যের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার…

