মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এমইপি হাই-টেকের ২০০ কোটি টাকার বিনিয়োগ, ২০২৯ সালে উৎপাদন শুরু লক্ষ্যমাত্রা
- প্রান্তকাল প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে আধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন শিল্প স্থাপন করছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। প্রকল্পটির নির্মাণকাজ শেষ করে ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রোববার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। একই দিন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বেজা জানায়, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রায় ১০ একর জমিতে গড়ে ওঠা এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে বাস্তবায়িত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি হাই-টেকের এই বিনিয়োগ দেশের শিল্পায়নের গতিকে আরও বেগবান করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি-নির্ভরতা কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে বেজা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, বিশ্বমানের প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বৈদ্যুতিক পণ্যের অবস্থান আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এমইপি গ্রুপের চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার, পরিচালক শকিল আলম চাকলাদার ও ফাহিম আলম চাকলাদার, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বেজা জানায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ বর্তমানে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পাশাপাশি পলিমার, প্যাকেজিং, শিপিং ও কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির দেশব্যাপী এক হাজারের বেশি পরিবেশক নেটওয়ার্ক এবং প্রায় দুই হাজার করপোরেট গ্রাহক রয়েছে।
প্রতিষ্ঠানটির সঙ্গে বেজার ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয় ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করে পরের বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা হবে।
বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৭টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং আরও প্রায় ২০টি শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে। দেশের বৃহত্তম পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানার পাশাপাশি আধুনিক নগর সুবিধা গড়ে তোলার কাজও এগিয়ে চলছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে…
রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের টার্গেট সরকারের
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা—উভয় খাত মিলিয়ে…
চা শিল্পের সংকট নিরসনে সরকারের সহায়তার আশ্বাস, সমন্বিত উদ্যোগে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের চা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, দীর্ঘদিনের সংকট…
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে পরবর্তী অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর খাতই হতে যাচ্ছে…
রেমিট্যান্স বাড়াতে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার তাগিদ
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশে বৈধ পথে রেমিট্যান্স…
আরও পড়ুন
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা…
জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার-তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রত্যাশা অনুযায়ী পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…
যুদ্ধ ও যুদ্ধবিরতিতে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রি…
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ, আটক ৯
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।…
ট্রাম্পের হুমকির কঠোর জবাবের আহ্বান, শক্ত অবস্থানের পক্ষে ইরানি সংবাদপত্রগুলো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন সংবাদপত্র শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণের আহ্বান…
বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা…
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন স্থগিত, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা
ভারতে জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম…

