মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৮ জন আটক; ৫ জনের কারাদণ্ড, ৩ জনকে জরিমানা
- নিজস্ব সংবাদদাতা
- ১২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আটজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন এমন কয়েকজনের গতিবিধি দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নজরে আসে।
এরপর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে আনসার সদস্যরা কার্যালয়ের অভ্যন্তরে দালালবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে দালালচক্রের সক্রিয় আট সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে শামীম (৩৪), আব্দুল মান্নান (৪৬), আব্দুল্লাহ আল রাজিব (৪০), কাওসার আলী (৩০) এবং বাবুল হোসেন (৩৮)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালচক্রের অপতৎপরতা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনসাধারণ যাতে স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরও খবর
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান…
মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোরে অগ্নিসংযোগ: ৩ জন গ্রেফতার, ল্যাপটপে ব্যাপক ক্ষতি
রাজধানীর মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে…
মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, গ্রেফতার ১
রাজধানীর মিরপুরে পার্টির ভিডিও বানানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা…
চীনে চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার করেছে র্যাব-৪
চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের…
অবিলম্বে পিআরসহ পাঁচ দফা দাবি মানতে হবে: ডা. ফখরুদ্দিন মানিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
‘সাংবাদিক পরিচয় নির্ধারণে কার্যকর কর্তৃপক্ষ প্রয়োজন’— তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে কে প্রকৃত সাংবাদিক এবং কে নন—এ বিষয়ে একটি নির্ভরযোগ্য ও যথাযথ কর্তৃপক্ষের…
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক, পেন্টাগনের ওয়েবসাইটে হঠাৎ কমে গেল সরকারি হিসাব
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইরান যুদ্ধের সময় নিহত মার্কিন সেনাসদস্যের সরকারি সংখ্যা হঠাৎ পরিবর্তন করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মার্কিন…
রেমিট্যান্স বাড়াতে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার তাগিদ
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডির ওপর নির্ভরতা কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে একটি অন্তর্ভুক্তিমূলক…
জুলাইয়ের প্রথম ২২ দিনেই ২.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স, বেড়েছে ২৩.৪ শতাংশ
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী…
ইরানের হামলায় রাশিয়ার সহায়তার অভিযোগ, তদন্তে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রধান…
মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষতার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী…
৯৯৯-এ ফোন, মাটির ২০ ফুট গভীর থেকে জীবিত উদ্ধার শ্রমিক
নরসিংদী, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে ২০ ফুট গভীরে আটকে পড়া এক…
৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়া এক কলেজছাত্রী ও তার দুই…

