একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন
- প্রান্তকাল ডেস্ক
- ১০ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প অনুমোদন পায়।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার একাধিক সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো— সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধন), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধন) অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় সংশোধন) ব্যয়ও পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধন) পাশাপাশি বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদন পেয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন প্রকল্পের (দ্বিতীয় সংশোধন) অনুমোদনও সভায় দেওয়া হয়।
একনেক সভায় আরও জানানো হয়, পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট উন্নয়ন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন মহাসড়ক উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন জেলায় বিটাকের নতুন কেন্দ্র স্থাপনসহ একাধিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
সভায় এসব প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর বৈঠক, বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ…
দুই মাসের মধ্যে মহাসড়ক চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশপ্রধানের
আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও…
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক, অগ্রাধিকার পেল কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা কর্মসূচি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের…
দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: পুলিশের সমালোচনায় নাসিরুদ্দিন শাহ
ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘চলো সংসদ’…
ট্রাম্পের অনুমোদন: সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, আটক রাহুল গান্ধী; কয়েক ঘণ্টা পর মুক্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী…
জনবিরোধিতার মুখে যুক্তরাজ্যে ডিজিটাল আইডি কার্ড পরিকল্পনা বাতিল
লন্ডন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম পূর্ববর্তী সরকারের ঘোষিত বিতর্কিত ডিজিটাল আইডি কার্ড কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন। সরকার জানিয়েছে, এ…
দুই তিন মাসের মধ্যেই ব্যবসাবান্ধব পরিবেশের প্রতিফলন দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১ জুলাই ২০২৬: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী…
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা, সরকারি প্যাকেজ শুরু ৫.০৫ লাখ টাকা থেকে
ঢাকা, ২১ জুলাই ২০২৬: ২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি…
দুই হাসপাতালে আনসারের অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ৬ সদস্যসহ আটক ৭
ঢাকা, ২১ জুলাই: দেশের দুটি সরকারি হাসপাতালে পৃথক অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ছয় সদস্যসহ মোট সাতজনকে আটক করেছে বাংলাদেশ আনসার…
রাজধানীর ১২০ মোড়ে ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, ডিএমপির পরিকল্পনা
ঢাকা, ২১ জুলাই: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক…
একনেকে উঠছে ২ হাজার ৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান’ প্রকল্প
ঢাকা, ২১ জুলাই: দেশের গ্রামীণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় ২ হাজার ৮২ কোটি…
পরকীয়ার জেরে নারী হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকা, ২১ জুলাই: সাভারে এক নারীকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মো. মাসুম ইসলামকে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে…

