প্লটের নামে প্রতারণা: ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় ৩ ব্যক্তি ও ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা
- প্রান্তকাল ডেস্ক
- ১০ ঘণ্টা আগে
প্লট বরাদ্দের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের তিন শীর্ষ কর্মকর্তা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় প্রায় ৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তন্বী এবং পরিচালক মো. মোমেনসহ সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা এবং ওই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের তথ্য পাওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে রূপগঞ্জের ভোলাব, তারাব, বিরাব, মোচারতলাসহ বিভিন্ন এলাকায় প্লট বিক্রির নামে ব্যাপক প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। বহু গ্রাহক বছরের পর বছর কিস্তি পরিশোধ করলেও প্রতিশ্রুত প্লট বুঝে পাননি। এমনকি অনেক ক্ষেত্রে অর্থ ফেরতও দেওয়া হয়নি। এর পরিবর্তে গ্রাহকদের কাছে জামিন, গ্যারান্টি বা সিকিউরিটির নামে বিভিন্ন কাগজপত্র দেওয়া হলেও বাস্তবে প্লট বরাদ্দ হয়নি বলে অভিযোগ রয়েছে।
সিআইডির অনুসন্ধানে আরও জানা যায়, অন্তত ৩৭ জন গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৭ কোটি ২ লাখ ৬৭ হাজার ৩৬৪ টাকা গ্রহণ করা হলেও তাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি।
এছাড়া অনুসন্ধানে উঠে এসেছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের একটি বড় অংশ অভিযুক্তদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর ও লেনদেন করা হয়েছে। সিআইডির পর্যালোচনায় ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে এসব হিসাবের মাধ্যমে মোট ৩৫৯ কোটি ২ লাখ ৭১ হাজার ১৪৫ টাকা ৭২ পয়সা জমা এবং ৩৫৮ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ১০২ টাকা ৭৯ পয়সা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার অভিযোগে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে ১ হাজার ১৮৮টি জিডি, ৯৫টি মামলা, ২৭৪টি অভিযোগ, ১৯৬টি আবেদন এবং ২০৩টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। এসব অভিযোগ ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে মানিলন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযুক্তদের সম্পদের উৎস, অর্থের প্রকৃত প্রবাহ, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীদের শনাক্ত করার কাজ অব্যাহত আছে।
একই সঙ্গে আবাসন প্রকল্পে প্লট বা ফ্ল্যাট কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন, জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন, ভূমি-সংক্রান্ত কাগজপত্র এবং অর্থ লেনদেনের বৈধতা যাচাই করে বিনিয়োগ করার জন্য জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। পাশাপাশি প্রতারণা, অবৈধ অর্থ লেনদেন বা মানিলন্ডারিং সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
উত্তাল সাগরে বিকল বাল্কহেডে আটকে পড়া ৪ শ্রমিককে উদ্ধার, সহায়তায় ৯৯৯ ও কোস্ট গার্ড
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হয়ে অর্ধডুবন্ত অবস্থায়…
বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক
ঢাকা, ২২ জুলাই: রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও…
প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর বৈঠক, বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ…
দুই মাসের মধ্যে মহাসড়ক চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশপ্রধানের
আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও…
দুই তিন মাসের মধ্যেই ব্যবসাবান্ধব পরিবেশের প্রতিফলন দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১ জুলাই ২০২৬: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ট্রাম্পের অনুমোদন: সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের…
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, আটক রাহুল গান্ধী; কয়েক ঘণ্টা পর মুক্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী…
জনবিরোধিতার মুখে যুক্তরাজ্যে ডিজিটাল আইডি কার্ড পরিকল্পনা বাতিল
লন্ডন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম পূর্ববর্তী সরকারের ঘোষিত বিতর্কিত ডিজিটাল আইডি কার্ড কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন। সরকার জানিয়েছে, এ…
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা, সরকারি প্যাকেজ শুরু ৫.০৫ লাখ টাকা থেকে
ঢাকা, ২১ জুলাই ২০২৬: ২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি…
দুই হাসপাতালে আনসারের অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ৬ সদস্যসহ আটক ৭
ঢাকা, ২১ জুলাই: দেশের দুটি সরকারি হাসপাতালে পৃথক অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ছয় সদস্যসহ মোট সাতজনকে আটক করেছে বাংলাদেশ আনসার…
রাজধানীর ১২০ মোড়ে ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, ডিএমপির পরিকল্পনা
ঢাকা, ২১ জুলাই: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক…
একনেকে উঠছে ২ হাজার ৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান’ প্রকল্প
ঢাকা, ২১ জুলাই: দেশের গ্রামীণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় ২ হাজার ৮২ কোটি…
পরকীয়ার জেরে নারী হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকা, ২১ জুলাই: সাভারে এক নারীকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মো. মাসুম ইসলামকে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে…

