অনুসরণ করুন:
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, প্রয়োজন হলে দায়িত্ব পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ঢাকা, ২১ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই এ ধরনের কোনো পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তাঁর মনে হয় কোনো সদস্য প্রত্যাশিতভাবে কাজ করতে পারছেন না, তাহলে জনস্বার্থে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, সরকারের কার্যকারিতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।

তবে সম্ভাব্য এ ধরনের পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির পরপরই হবে, নাকি আরও কিছু সময় পর হবে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনি কার্যক্রম পরিচালনার জন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে তিনি জানান।

এ সময় সরকারের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন