ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- প্রান্তকাল ডেস্ক
- ১৮ ঘণ্টা আগে
ঢাকা, ২০ জুলাই ২০২৬: ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সাথে ব্যক্তিগতভাবে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে নতুন সরকার গঠনের পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের সাথে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ও যৌথ সাক্ষাৎ অনুষ্ঠান।
সাবেক ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা মোট ৪১টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট এবং ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আন্দোলন চলাকালীন সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের রাষ্ট্র সংস্কারের নানা দিক নিয়ে নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয় বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
‘অতীতে একসাথে ছিলাম, আছি এবং থাকবো’: প্রধানমন্ত্রী তারেক রহমান
শরিক নেতাদের নিয়ে যমুনায় নৈশভোজ | ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই…
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিত্র জোটের বৈঠক | ‘৩১ দফা‘ ও ‘জুলাই সনদ‘ বাস্তবায়নের অঙ্গীকার আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে…
প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে নির্ভুল তথ্যভাণ্ডার গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রান্তকালঢাকা | ২০ জুলাই ২০২৬…
মিয়ানমারে সংঘাত থেকে বাঁচতে গিয়ে সাগরে নিখোঁজ ৫০০-এর বেশি রোহিঙ্গা, ট্রলারডুবির আশঙ্কা
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও ভয়াবহ মানবিক…
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচার: ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ঢাকা, ২১ জুলাই ২০২৬: প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাঠিয়ে মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের সাত…
সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।…
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার…
হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগর ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, নিরাপত্তা ও ভূরাজনীতিতে বাড়ছে সমন্বয়ের চেষ্টা
মিসরের রাজধানী কায়রোতে মিসর, সোমালিয়া, ইরিত্রিয়া এবং যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রতিনিধির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকগুলো হর্ন অব আফ্রিকা ও লোহিত…
নিম্নমানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪টি প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের…
কৃত্রিম বুদ্ধিমত্তায় জোরপূর্বক অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক: মেটার নীতিতে বিশ্বজুড়ে সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রান্তকালতারিখ: ২০ জুলাই, ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারে ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়া বিভিন্ন ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু…
এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ
এক নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের জেরে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং আজ…
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের নিয়ে আজ যমুনায় নৈশভোজে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ জুলাই)…

