শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা এবং দূরদর্শিতার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে সরকার সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়ন করছে।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গ করেছেন। তাদের অবদান শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বশান্তি ও মানবতার জন্যও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশে পেশাদারিত্ব, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। পরিবার-পরিজন থেকে দূরে থেকে তারা যে দায়িত্ব পালন করছেন, তা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর দুই লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশের প্রায় ৬৩টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন অঞ্চলে ১০টি মিশনে কর্মরত রয়েছেন। এছাড়া হাইতিতে নতুন একটি মিশনে অংশগ্রহণের প্রস্তুতিও চলছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে নারী সদস্যদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মোট শান্তিরক্ষীর প্রায় ১১ শতাংশ নারী সদস্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করেছে।
সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাহিনীর সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা, ঐক্য এবং চেইন অব কমান্ডের প্রতি শ্রদ্ধা বজায় রাখা অপরিহার্য।
বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ভূরাজনৈতিক পরিবর্তন, সাইবার হুমকি, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, তথ্যযুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট শান্তিরক্ষা কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনগুলোকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক সক্ষমতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সংবিধানে বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার যে অঙ্গীকার রয়েছে, সরকার তা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। বহুপাক্ষিক কূটনীতি এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্য এবং দায়িত্ব পালনকালে আহত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী পালিত হলেও পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির কারণে বাংলাদেশে এ বছর দিবসটি ১০ জুন রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
আরও পড়ুন
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই একটি স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয়। একসময় বিষয়টি পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ চিকিৎসক ও…
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শয্যা সংখ্যা, ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ
দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১…
উন্নয়ন প্রকল্পে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজন হলে সংবিধান সংশোধনের ইঙ্গিত
সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার অব্যাহত রাখা, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত…

