ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- নিজস্ব প্রতিবেদক
- জুন ৪, ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার ‘কলম বিরতি’ কর্মসূচির নামে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার সামনে অবস্থান নেন ফোরামের সদস্যরা।
জানা গেছে, কর্মসূচিতে সমর্থন জানিয়ে ব্যাংকের বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা-কর্মচারীও অংশ নেন। এ সময় কয়েকটি শাখায় স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হয় এবং অনেক গ্রাহক সেবা গ্রহণে ভোগান্তির মুখে পড়েন।
মতিঝিলের দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে তাদের সাত দফা দাবি বাস্তবায়ন জরুরি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, ব্যাংকের অনেক কর্মকর্তা-কর্মচারীও তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে কলম বিরতি কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন বলেন, কলম বিরতি পালনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি। কোনো কর্মকর্তা গ্রাহকসেবা প্রদানে বিরত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন।
সচেতন গ্রাহক ফোরামের সাত দফা দাবির মধ্যে রয়েছে— চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ, সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে পরিচালনা পর্ষদে না রাখা, ব্যাংক রেজোল্যুশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলকৃত সম্পদ বিক্রির মাধ্যমে অর্থ পুনরুদ্ধার, এস আলমকে ভবিষ্যতে কোনো ব্যাংকে ফিরতে না দেওয়া এবং ব্যাংক খাতের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এই বিভাগের আরও খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ
নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই…
তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব…
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, যাত্রী প্রবেশে নতুন কড়াকড়ি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…

