রবিবার, ১০ মে ২০২৬

মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার–এর আমন্ত্রণে তিনি ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’–এ অংশ নেবেন।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সফরের বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ।

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণবিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এদিকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–এর দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন