‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় আমাদেরই’—কাউন্টিং এজেন্টদের ধৈর্যের বার্তা মমতার, কমিশনকে নিশানা
- প্রান্তকাল ডেস্ক
- ৬ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলাকালে দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় মমতা বলেন, “দয়া করে কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির পরিকল্পনা।” তিনি দাবি করেন, গণনার প্রাথমিক ধাপে বিজেপিকে এগিয়ে দেখানো হলেও শেষ পর্যন্ত ফল ভিন্ন হতে পারে।
সকাল থেকে পাওয়া প্রবণতায় বিজেপি ১৮০টির বেশি আসনে এগিয়ে থাকলেও তৃণমূলের অবস্থান একশোর কম আসনে সীমিত রয়েছে। তবে মমতার দাবি, প্রকৃত চিত্র এখনো প্রকাশিত হয়নি এবং তাঁর দল ১০০টির বেশি আসনে এগিয়ে আছে, যা নির্বাচন কমিশন দেখাচ্ছে না।
ভিডিওবার্তায় তিনি আরও অভিযোগ করেন, “অনেক জায়গায় গণনা থামিয়ে রাখা হয়েছে। কল্যাণীতে কয়েকটি মেশিনে অসঙ্গতি ধরা পড়েছে।” পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন তিনি।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “মন খারাপ করার কিছু নেই। আমি আগেই বলেছি, সূর্যাস্তের পর ফল ঘুরে যাবে। এখন মাত্র কয়েক রাউন্ড গণনা হয়েছে, সামনে আরও অনেক রাউন্ড বাকি।” তিনি ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ করার আহ্বান জানিয়ে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
শেষে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “নিশ্চিন্ত থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যাব।”
এই বিভাগের আরও খবর
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের, ইরানের কঠোর হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ চলাচলে সহায়তার জন্য…
পুলিশের ইউনিফর্মের কালার পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শার্ট…
দুদকের মামলায় মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক…
যুদ্ধের প্রভাবে থমকে দুবাইয়ের জেবেল আলি বন্দর, পাকিস্তানমুখী হচ্ছে ইরানের বাণিজ্য
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দুবাইয়ের জেবেল আলি বন্দরে…
মার্কিন বাহিনীর জব্দ করা ইরানি জাহাজের ২২ নাবিক পাকিস্তানে, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মার্কিন নৌ অবরোধ অমান্য করার অভিযোগে জব্দ করা…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অস্কারে এআই-নির্ভর অভিনয় ও চিত্রনাট্য অযোগ্য ঘোষণা
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে নতুন নিয়ম জারি করেছে আয়োজক সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস…
‘যুদ্ধ থামেনি’—গাজায় বিরতি ভঙ্গ করে চলছেই ইসরাইলি হামলা, নতুন আক্রমণের আশঙ্কা
গাজার খান ইউনিস ও দেইর আল-বালাহর ধ্বংসস্তূপে এখনো প্রতিদিন শোনা যাচ্ছে ইসরাইলি ড্রোনের শব্দ ও বিস্ফোরণের বিকট আওয়াজ। কাগজে-কলমে যুদ্ধবিরতি…
ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার জাহাজের সংঘর্ষ, পণ্য খালাসে অনিশ্চয়তা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দু’টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২…
পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি
ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে…
বরগুনায় ১.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ১ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৩…
ভোটগণনার আগে তৃণমূলের চূড়ান্ত প্রস্তুতি, ভবানীপুরে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে মমতা
ভোটগণনার আগে চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে বৈঠকে…
১১০ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ৭
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার সকাল ১০টা…

